ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চুয়াডাঙ্গায় সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় মিলিমা ইসলাম বিশ্বাস মিলি

হুমায়ুন আহমেদঃ

চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আলোচনায় রয়েছেন মিলিমা ইসলাম বিশ্বাস মিলি। জাতীয়তাবাদী রাজনীতির আদর্শে বিশ্বাসী এই নেত্রী রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক বিভিন্ন উদ্যোগেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন। স্থানীয় রাজনৈতিক মহলে তাকে সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মিলিমা ইসলাম বিশ্বাস মিলি চুয়াডাঙ্গা জেলার একটি পরিচিত রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম সহিদুল ইসলাম বিশ্বাস চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে শৈশব থেকেই তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে ওঠেন।

রাজনীতির পাশাপাশি ছাত্রজীবনেও তিনি ছিলেন সক্রিয়। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বেগম খালেদা জিয়া হল ছাত্রদলের সাবেক সভাপতি এবং চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছাত্ররাজনীতির অভিজ্ঞতা তাকে পরবর্তীতে মূলধারার রাজনীতিতে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে সহায়তা করে।

পরবর্তীতে তিনি চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২৪ সালের ২৩ নভেম্বর অনুষ্ঠিত চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি প্রায় ৪০ শতাংশ ভোট অর্জন করেন। রাজনৈতিক মহলের মতে, এই ফলাফল তার সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার প্রতিফলন।

তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যও বেশ সমৃদ্ধ। তার চাচা মোহাম্মদ অহিদুল ইসলাম বিশ্বাস চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ছিলেন। পরিবারটির উদ্যোগে চুয়াডাঙ্গায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, যার মধ্যে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ, চুয়াডাঙ্গা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এবং শাহাদাত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় উল্লেখযোগ্য।

রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন সময়ে জাতীয় সংসদ নির্বাচনসহ দলের নানা কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং দলের প্রার্থীদের পক্ষে গণসংযোগ, পথসভা ও কর্মী সমাবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে নিরলসভাবে কাজ করেছেন। দলীয় মনোনয়ন না পেলেও তিনি দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নির্বাচনী কার্যক্রমে সক্রিয় ছিলেন। তার এই সাংগঠনিক মনোভাব স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তাকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।

স্থানীয় অনেকের মতে, মিলিমা ইসলাম বিশ্বাস মিলিকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য করা হলে চুয়াডাঙ্গার রাজনীতি ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন। তাদের বিশ্বাস, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ঐতিহ্য এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তাকে এই দায়িত্ব পালনে সক্ষম করে তুলবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

চুয়াডাঙ্গায় সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় মিলিমা ইসলাম বিশ্বাস মিলি

আপডেট টাইম : ০৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
হুমায়ুন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :