ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চরভদ্রাসনে ২৭০ মসজিদের ইমামদের মাঝে ঈদ উপহার বিতরণ

আসলাম বেপারী:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ২৭০টি মসজিদের ইমামদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমেরিকা প্রবাসী সমাজসেবক আলমগীর কবিরের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এ উপহার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় উপজেলার গাজীরটেক ইউনিয়নের বড়গাজীরটেক এলাকার বেপারী বাড়ির উঠানে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। আলমগীর কবিরের পক্ষে উপহার সামগ্রী ইমামদের হাতে তুলে দেন তার পিতা হাজী আব্দুর রহীম ও ছোট ভাই তরুণ সমাজসেবক মোস্তফা কবির।

প্রতিজন ইমামকে ২৫ কেজি চাল, ১ কেজি পোলাওয়ের চাল, চিনি, সেমাই, গুঁড়া দুধ এবং খামে করে ২ হাজার টাকা নগদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ইমামদের সঙ্গে কুশল বিনিময় করেন আলমগীর কবির। এ সময় তিনি বলেন, করোনা কাল থেকে তিনি ইমামদের পাশে আছেন এবং ভবিষ্যতেও তাদের সম্মান ও সহযোগিতায় কাজ করে যাবেন। তিনি দেশের অন্যান্য প্রতিষ্ঠিত ব্যক্তিদেরও নিজ নিজ এলাকায় এ ধরনের মানবিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

চরভদ্রাসন থানার ইমাম জামিল হোসেন বলেন, করোনাকালে অনেক মানুষ সহায়তা পেলেও ইমামদের কথা খুব কম মানুষই মনে রেখেছেন। সেই কঠিন সময়ে আলমগীর কবির তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।

মুফতি সেলিম হোসাইন বলেন, ২০২১ সাল থেকে প্রতি বছর আলমগীর কবিরের কাছ থেকে উপহার পেয়ে আসছি, যা ইমামদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিক ব্যাপারী, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আব্দুল কুদ্দুসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে আলমগীর কবির ব্যক্তিগত উদ্যোগে উপজেলার অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে নিরলসভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেনবাগ ছাত্রদলে ছাত্রলীগ আতঙ্ক! গুরুত্বপূর্ণ পদে আসছেন ‘বিতর্কিত’ মুখ?

error: Content is protected !!

চরভদ্রাসনে ২৭০ মসজিদের ইমামদের মাঝে ঈদ উপহার বিতরণ

আপডেট টাইম : ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
আসলাম বেপারী, নিজস্ব প্রতিনিধি, চরভদ্রাশন, ফরিদপুর :