মানিক কুমার দাস:
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। যৌতুকের টাকা দিতে না পারায় স্ত্রী রুবাইয়া বেগম (২৫)কে হত্যার দায়ে তার স্বামী আহাদ শেখ (৩৩)কে এই দণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের সংশ্লিষ্ট আদালতে এই রায় ঘোষণা করা হয়। মামলার বিবরণ ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে বিচারক এ রায় দেন। আদালত সূত্রে জানা যায়, যৌতুকের দাবিকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে সেই বিরোধের জেরে রুবাইয়া বেগমকে হত্যা করা হয়।
ঘটনার পর নিহতের পরিবার থানায় মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই রায়ের মাধ্যমে যৌতুক সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 





















