ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত

- ফরিদপুরের সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া প্রদর্শণ করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

নুরুল ইসলামঃ

দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে পালিত হয়েছে দুর্যোগ প্রস্তুতি দিবস। দিবসটি উপলক্ষে র‌্যালি ও মহড়া অনুষ্ঠানের আয়োজন করে সদরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদ মাঠে গিয়ে এসে শেষ হয়। এতে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস, এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে হবে এবং আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দেওয়ার কৌশল প্রদর্শণ করে সদরপুর ফায়ার ডিফেন্স।

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব,তারুন্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্য বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএনও শরীফ শাওন। তিনি বলেন, দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সঠিক প্রস্তুতি ও সচেতনতা থাকলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। তাই জনগণকে দুর্যোগ মোকাবেলায় সচেতন করতেই এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সদরপুর কৃষি কর্মকর্তা নিটুল রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. আমজাদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, সদরপুর ফায়ার সার্ভিস ষ্টেশন ইউনিট ম্যানেজার মোঃ ইলিয়াস মোল্যাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ী জেলা ছাত্রদলের কমিটির পদ-পদবীতে মূল্যায়ন চান পাংশার ছাত্রদল নেতা শরিফ

error: Content is protected !!

সদরপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও মহড়া অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :