ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রংপুরে তুচ্ছ ঘটনায় ৩ শিক্ষার্থীকে মারধর, সংবাদ সংগ্রহে গিয়ে তোপের মুখে সাংবাদিক

মোঃ নাঈম ইসলামঃ

​রংপুর সিটি কর্পোরেশনের রাধাবল্লভ এলাকার সালেমা গলিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন শিক্ষার্থীকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক মুদি দোকানদার ও তার সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সংবাদকর্মীরাও অভিযুক্তদের তোপের মুখে পড়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাধাবল্লভ এলাকার সালেমা গলিতে মুদি দোকানদার রেজাউলের সাথে কোনো একটি তুচ্ছ বিষয় নিয়ে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রেজাউল ও এলাকার কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

আহত শিক্ষার্থীরা হলেন— ১) আলিফ আল ইমরান: শিক্ষার্থী, আর আই টি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট; ২) শাহাদাত হোসাইন: শিক্ষার্থী, রংপুর সরকারি কলেজ; ৩) শিহাব সরকার: শিক্ষার্থী, রংপুর সরকারি কলেজ। ​প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তরা শিক্ষার্থীদের এলোপাতাড়ি মারধর করে। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী পেশাগত দায়িত্ব পালনে সেখানে উপস্থিত হলে পরিস্থিতির আরও অবনতি ঘটে। অভিযোগ উঠেছে, অভিযুক্ত রেজাউল ও তার সহযোগীরা সাংবাদিকদের কাজে বাধা প্রদান করেন এবং তাদের সাথে চরম অশালীন আচরণ করেন। এসময় সংবাদকর্মীদের সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

এই ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের ওপর হামলার বিচার দাবি করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার, গাঁজা উদ্ধার

error: Content is protected !!

রংপুরে তুচ্ছ ঘটনায় ৩ শিক্ষার্থীকে মারধর, সংবাদ সংগ্রহে গিয়ে তোপের মুখে সাংবাদিক

আপডেট টাইম : ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
মোঃ নাঈম ইসলাম, সদর উপজেলা (রংপুর) প্রতিনিধি :