রিপন সরকারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন এবং তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২ ডিসেম্বর মঙ্গলবার সকালে মুড়াপাড়া বাজারে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের উদ্যােগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ্জাদা ভূঁইয়ার সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মোঃ আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম কাদের খাঁন, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক রাশেদুজ্জামান ভূঁইয়া, সদস্য সচিব ইকবাল হোসেনসহ উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌর কমান্ডের আহবায়ক ও মুক্তিযোদ্ধাবৃন্দ।
পরে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক সফলতা, তাঁর রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। একইসঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধার কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়।
প্রিন্ট

সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ 
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 





















