রিপন সরকারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে দেড় কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের উদ্বোধন করা হয়েছে। আজ ৪ আগষ্ট সোমবার বিকালে মুড়াপাড়া বাজারে এ বহুতল ভবনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাদা ভূঁইয়া, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র আহবায়ক রাশেদুজ্জামান ভূঁইয়া, সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়া প্রমূখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে গোলাম ফারুক খোকন বলেন, বীর মুক্তিযোদ্ধারা এ দেশের গুণিজন। তারা সর্বোচ্চ সম্মানি ব্যক্তি। তাদের জন্যই ১৯৭১ সালে এ দেশ স্বাধীন হয়েছে। তাদের সম্মান ও স্বাবলম্বী করতেই মুক্তিযোদ্ধা সুপার মার্কেট নির্মাণ করা হচ্ছে।
প্রিন্ট

সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ 
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 





















