ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রূপগঞ্জে ৪৬৬বস্তা চুরি হওয়া মাছের খাবার উদ্ধার গ্রেফতার একঃ সাংবাদিককে হত্যার হুমকি

রিপন সরকারঃ

বগুড়া থেকে চুরি হওয়া একটি ট্রাকের ৪৬৬বস্তা মাছের খাবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো খালপাড় এলাকার কাউসার মিয়ার দোকান থেকে গতকাল ২৪জুলাই বৃহস্পতিবার ভোরে উদ্ধার করেছে পুলিশ। মাছের খাবার বহনকারী ট্রাকের হেলপার তুষার মিয়াকে (৩২) পুলিশ গ্রেফতার করেছে। সে বগুড়ার ধনুট উপজেলার বাবলু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ২২জুলাই বগুড়ার শাহজাহানপুরের জামুন্না কোয়ালিটি ফিড কারখানা থেকে সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের ৭১৪ বস্তা মাছের খাবার নিয়ে একটি ট্রাক কুমিল্লার চান্দিনার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকের চালক শামীম মিয়া ও হেলপার তুষার মিয়া শেরপুর থানার আওতাধীন এলাকায় পৌঁছলে ট্রাক মালিকের সঙ্গে তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে মাছের খাবারের মালিক হাসান ইসলাম শেরপুর থানায় ট্রাক চালক শামীম মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

গত ২৩জুলাই পুলিশ ট্রাক হেলপার তুষার মিয়াকে গ্রেপ্তার করে। তুষার মিয়ার দেওয়া তথ্যানুযায়ী রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার বিরাবো খালপাড় এলাকার কাউসার মিয়ার দোকানে অভিযান চালিয়ে ৪৬৬ বস্তা মাছের খাবার উদ্ধার করে।

এ ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক আজকালের খবর পত্রিকার সাংবাদিক এস এম আবু কাউসার দোকান মালিকের সমর্থিত সন্ত্রাসীদের কবলে পড়েন। পরে ৭/৮ সদস্যের একদল সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এস এম আবু কাউসারকে এ সংবাদ প্রকাশে নিষেধ করে। অন্যথায় তাকে প্রাণনাশ করা হবে বলেও হুমকি প্রদান করে। এ ঘটনায় সাংবাদিক এস এম আবু কাউসার বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মাছের খাবার চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সুষ্ঠু তদন্ত করে সাংবাদিককে হুমকি দেওয়া সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

তানোরে তুলার গুদামে ভয়াবহ আগুন

error: Content is protected !!

রূপগঞ্জে ৪৬৬বস্তা চুরি হওয়া মাছের খাবার উদ্ধার গ্রেফতার একঃ সাংবাদিককে হত্যার হুমকি

আপডেট টাইম : ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :