দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
১৮৯
বার পঠিত
গাজীপুরের দুটি মহাসড়কে নেমেছে যাত্রীদের ঢ়ল
আরমান হোসেনঃ গাজীপুরের দুটি মহাসড়কে ভোর থেকেই যাত্রীদের ঢল নেমেছে। মহাসড়ক দুটিতে বিভিন্ন মোড়ে যাত্রী উঠানোয় যেসব এলাকায় কিছুটা ধীর গতিতে চলছে যানবাহন। কোথাও কোথাও যানজট সৃষ্টি হতে দেখা গেছে। . শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকে ঈদে লম্বা ছুটি পাওয়া কর্মজীবী মানুষ আপনজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো হচ্ছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো যাত্রীদের ঢল নামার পাশাপাশি সড়কে বেড়েছে যানবাহনের চাপ। . গাড়ির সংখ্যা বেড়ে কয়েকগুণ বেড়ে যাওয়ায় ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা, টঙ্গী, গাজীপুর, চেরাগ আলী, সালনা, পোড়াবাড়ি মাস্টারবাড়ি, রাজেন্দ্রপুর, হোতাপাড়া, ভবানীপুর, বাঘেরবাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, আনসার রোড, মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড়, এমসি বাজার, নয়নপুর বাজার ও জৈনাবাজার মোড়গুলোতে ধীরগতিতে যান চলাচল করছে। . এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং, ইউটার্ন নেওয়া, যাত্রী উঠানামার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।
আরমান হোসেনঃ
গাজীপুরের দুটি মহাসড়কে ভোর থেকেই যাত্রীদের ঢল নেমেছে। মহাসড়ক দুটিতে বিভিন্ন মোড়ে যাত্রী উঠানোয় যেসব এলাকায় কিছুটা ধীর গতিতে চলছে যানবাহন। কোথাও কোথাও যানজট সৃষ্টি হতে দেখা গেছে।
.
শুক্রবার (২৮ মার্চ) ভোর থেকে ঈদে লম্বা ছুটি পাওয়া কর্মজীবী মানুষ আপনজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো হচ্ছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো যাত্রীদের ঢল নামার পাশাপাশি সড়কে বেড়েছে যানবাহনের চাপ।
.
গাড়ির সংখ্যা বেড়ে কয়েকগুণ বেড়ে যাওয়ায় ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা, টঙ্গী, গাজীপুর, চেরাগ আলী, সালনা, পোড়াবাড়ি মাস্টারবাড়ি, রাজেন্দ্রপুর, হোতাপাড়া, ভবানীপুর, বাঘেরবাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, আনসার রোড, মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড়, এমসি বাজার, নয়নপুর বাজার ও জৈনাবাজার মোড়গুলোতে ধীরগতিতে যান চলাচল করছে।
.
এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং, ইউটার্ন নেওয়া, যাত্রী উঠানামার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।