ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গাজীপুরে ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ আরমান হোসেনঃ

গাজীপুরের কাশিমপুর গোবিন্দ বাড়ি এলাকায় ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতা, গণহত্যা ও নির্বিচারে নারী ও শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দ বাড়ি দুইটি জামে মসজিদ ও গোবিন্দ বাড়ি একতা যুব সংঘের যৌথ আয়োজনে আজ জুম্মার নামাজের পর গোবিন্দ বাড়ি ঈদগাহ মাঠে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের নির্মম আক্রমণ ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা জানান। তারা নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের ওপর চালানো হামলাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করে এর বিচার দাবি করেন। বক্তারা বিশ্ব সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা গোবিন্দ বাড়ি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনিদের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা জানান “ফিলিস্তিনি ভাইবোনদের ওপর ইসরাইলের এই বর্বরতা মানবতার বিরুদ্ধে অপরাধ। আমরা তাদের পাশে দাঁড়াতে প্রতিবাদে সামিল হয়েছি। বিশ্ব নেতৃত্বকে অবশ্যই এই সংকট নিরসনে এগিয়ে আসতে হবে।”

এই প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, যুব সমাজ ও সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

গোবিন্দ বাড়ি জামে মসজিদের ইমাম বলেন “ইসলাম শান্তির ধর্ম। নিরীহ মানুষের রক্ত ঝরানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা ফিলিস্তিনি ভাইবোনদের জন্য দোয়া করি এবং তাদের মুক্তির জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান জানাই।”  ফিলিস্তিনি সকল পণ্য ও ভারতীয় সকল পণ্য বর্জনেরও কথা জানান বক্তারা।

এই প্রতিবাদ কর্মসূচি ফিলিস্তিনি জনগণের প্রতি গাজীপুরবাসীর সংহতি ও সমর্থনেরই প্রতিফলন। এলাকাবাসী আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিন সংকটের ন্যায়সঙ্গত সমাধানে কার্যকর ভূমিকা পালন করবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

গাজীপুরে ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
মোঃ আরমান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি :