ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাগাতিপাড়া হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

মোঃ সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি পার্শ্ববর্তী লালপুর উপজেলার চকশোভ গ্রামের সেকেন্দার আলীর ছেলে হিসাব আলী (৭০)। বুধবার রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হলে রাজশাহীর একজন চিকিৎসকের পরামর্শে সেখানকার একটি বেসরকারী ক্লিনিকে রক্ত পরীক্ষা করলে তার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর হটাৎ গত বুধবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়।

ডেঙ্গু নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. রেজাউল করিম। তিনি বলেন, রোগী এর আগে একবার স্ট্রোক করেছিলেন এবং তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে খুব খারাপ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। সঙ্গে-সঙ্গে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডেঙ্গু পরীক্ষা করাই। রিপোর্ট পজিটিভ এলে দ্রুত রাজশাহীতে নেওয়ার জন্য রেফার্ড করার সময় তার মৃত্যু হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

বাগাতিপাড়া হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

আপডেট টাইম : ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
মোঃ সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :