ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চট্টগ্রামের বোয়ালখালীতে নদীতে পড়ে যাওয়া বল তুলতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ

কর্ণফুলী নদী থেকে বল তুলতে গিয়ে মো. মিনহাজ (১৯) নামের এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। গত ১৯ জুলাই বুধবার বিকেল ৫টার দিকে বোয়ালখালী পূর্ব কালুরঘাট সেতুর পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি চালালেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ মিনহাজ বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৩ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ার মো. মাহমুদুল হকের ছেলে। সে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, কর্ণফুলী নদীর পূর্ব পাড়ে কালুরঘাট সেতুর নিচে ফেরি ঘাটে বন্ধুদের সাথে ফুটবল খেলছিল মিনহাজ। এর এক পর্যায়ে বলটি নদীতে পড়লে তা তুলে আনতে যায় মিনহাজসহ তার সঙ্গীরা। এসময় অন্যান্যরা বল নিয়ে উঠে আসলেও স্রোতের তোড়ে তলিয়ে যায় মিনহাজ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘সবার আগে দেশ নয়, এখন সবার আগে বিএনপি’: আব্দুস সাত্তার এমপি

error: Content is protected !!

চট্টগ্রামের বোয়ালখালীতে নদীতে পড়ে যাওয়া বল তুলতে গিয়ে কলেজ ছাত্র নিখোঁজ

আপডেট টাইম : ০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
সাবের আহমদ রিজভী, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ :