ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গাজীপুরে সিটি নির্বাচন

জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল

গাজীপুর সিটি করপোরেশনের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

রোববার (৩০ এপ্রিল) বেলা ১১টায় গাজীপুর সিটি করপোরেশনের রিটানিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম তার কার্যালয় বঙ্গতাজ অডিটরিয়ামে শুনানির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, ঋণ খেলাপি থাকায় জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম। তিনি সাংবাদিকদের জানান, যেই ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্রটি বাতিল হয়েছে সেই ব্যাংক ঋণ তিনি পরিশোধ করে দিয়েছেন। তিনি রহিমের বিপরীতে জামিনদার ছিলেন। এ সময় ব্যাংকের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ব্যাংক কর্মকর্তারা ঋণ পরিষদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে রিটার্নিং কর্মকর্তা বলছেন বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে তিনি ঋণখেলাপির জন্য তার মনোনয়ন পত্রটি বাতিল ঘোষণা করা হয়েছে।

তবে নির্বাচনে প্রার্থী হিসেবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, ক্ষমতার অপব্যবহার, বিধিনিষেধ পরিপন্থি কার্যকলাপ, দুর্নীতি ও ইচ্ছাকৃত অপশাসনের অভিযোগে ২০২১ সালের নভেম্বরে মেয়র পদ থেকে জাহাঙ্গীরকে সাময়িক বহিষ্কার করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়। পরে অবশ্য তাকে শর্তসাপেক্ষে দল থেকে ক্ষমাও করা হয়। এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন তিনি। মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

গাজীপুরে সিটি নির্বাচন

জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল

আপডেট টাইম : ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :