ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ধোবাউড়া থানার শফিকুল ইসলাম

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও তদন্তে অবদানের স্বীকৃতি

আরিফুল ইসলাম রতনঃ
 ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং পুলিশের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার বিভিন্ন থানার কার্যক্রম ও সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত এবং বিভিন্ন অপরাধের রহস্য উদঘাটনে পুলিশের কার্যক্রম পর্যালোচনা করা হয়।
এ সময় ধোবাউড়া থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং পুলিশের কার্যক্রমে দৃশ্যমান সাফল্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন মামলার তদন্তে অগ্রগতি ও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়টিও মূল্যায়ন করা হয়।
সার্বিক কার্যক্রম ও কর্মদক্ষতার ভিত্তিতে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামকে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
সংশ্লিষ্টরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ। শফিকুল ইসলামের এ স্বীকৃতি ধোবাউড়া থানা পুলিশের চলমান কার্যক্রমে আরও উৎসাহ সৃষ্টি করবে বলে তারা আশা প্রকাশ করেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি ধোবাউড়া থানার শফিকুল ইসলাম

আপডেট টাইম : ১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
আরিফুল ইসলাম রতন, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি :