দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
৩৬
বার পঠিত
কুষ্টিয়ায় অস্ত্র, গুলি ও মাদকসহ যুবক গ্রেপ্তার
ইসমাইল হোসেন বাবুঃ কুষ্টিয়ার দৌলতপুরে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাসহ বিজয় (২৫) নামের এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ জুলাই) ভোররাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জানাযায়, গ্রেপ্তার বিজয় ওই এলাকার মো.বিপ্লবের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপ্লবের বাড়ির গোয়ালঘরে গরুর খাবার রাখার চারীর ভেতর থেকে একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলি এবং নয় পিস ইয়াবা উদ্ধার করা হয়। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, অস্ত্র, গুলি ও মাদকসহ বিপ্লব নামের একজনকে আটক করা হয়েছে। তারা অস্ত্র ও মাদক কিভাবে পেল, কোথা থেকে আনলো সে বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়ার দৌলতপুরে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাসহ বিজয় (২৫) নামের এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ জুলাই) ভোররাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জানাযায়, গ্রেপ্তার বিজয় ওই এলাকার মো.বিপ্লবের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপ্লবের বাড়ির গোয়ালঘরে গরুর খাবার রাখার চারীর ভেতর থেকে একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলি এবং নয় পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, অস্ত্র, গুলি ও মাদকসহ বিপ্লব নামের একজনকে আটক করা হয়েছে। তারা অস্ত্র ও মাদক কিভাবে পেল, কোথা থেকে আনলো সে বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।