ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মোংলায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন

আকাশ উজ্জামান শেখঃ

বাগেরহাটের মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক সংখ্যালঘু পরিবারের উপর নৃশংস হামলা ও নারী নির্যাতন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৯’জুন) বিকালে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২’নং ওয়ার্ডের দওেরমেঠ এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, “ মিঠাখালী ইউনিয়নের দওেরমেঠ এলাকায় যুগ যুগ ধরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন। যে জমিটি নিয়ে বিরোধ চলছে, সেটি আমাদের পৈতৃক সম্পত্তি। প্রায় দেড়শ থেকে দুইশ বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এই জমি ও বসতবাড়ি ভোগদখল করে আসছেন।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সন্দীপ মন্ডলের সঙ্গে প্রতিবেশী লুৎফর ফকিরের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এবং একজন আমিনের মাধ্যমে জমি পরিমাপের সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালালে পরিবারের সাত সদস্য আহত হন। আর এমন ন্যাক্কারজন ঘটনা দীর্ঘ ৭’দিন অতিবাহিত হলেও একজন আসামিকেও আটক করতে পারেনি, আমাদের জন্য কি কোনো সঠিক ও সুষ্ঠু বিচার নাই।তাহলে আমাদের মতো সাধারণ ও নিরীহ মানুষ নিরাপত্তার জন্য কোথায় যাবে?”

এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা আরও বলেন, “আমরা মিঠাখালী ইউনিয়নবাসী, দেশবাসী ও মাননীয় প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম মহোদয় এবং প্রধানমন্ত্রী জানাব তারেক রহমান মহোদয়ের কাছে এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করছি। একই সঙ্গে এসব ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক এবং দেশে বসবাসরত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হোক।

এ মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা’সহ স্থানীয় শতাধিক সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

গায়ে হলুদের আগের দিনই নিথর কিশোরী, বিয়ের আনন্দে নেমে এলো শোকের ছায়া

error: Content is protected !!

মোংলায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন

আপডেট টাইম : ০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :