ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পদ্মায় বাল্কহেড থেকে পড়ে শ্রমিক নিখোঁজ

আসলাম বেপারীঃ

আসলাম বেপারীফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের টিলার চর এলাকায় পদ্মা নদীতে বাল্কহেড থেকে পড়ে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম আরিফ হোসেন (৪৫)। তিনি আলফাডাঙ্গা উপজেলার শৈলমারী গ্রামের বাসিন্দা মৃত মজিবার শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বাল্কহেডে কাজ করার সময় অসাবধানতাবশত আরিফ হোসেন পদ্মা নদীতে পড়ে যান। সঙ্গে থাকা সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে বিষয়টি জানানো হলে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার তৎপরতা জোরদার করতে ফরিদপুর থেকে ডুবুরি দলও ঘটনাস্থলে যোগ দেয়।

চরভদ্রাসন ফায়ার স্টেশন মাস্টার মুর্তজা ফকির জানান, প্রচণ্ড ঠান্ডা ও নদীর পানির গভীরতা প্রায় ৩৮ ফুট হওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। নিখোঁজ ব্যক্তি ঠিক কোন স্থানে নদীতে পড়েছেন, সে বিষয়ে সহকর্মীরাও সুনির্দিষ্ট তথ্য দিতে পারছেন না। এরপরও সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে ব্যাপক উদ্ধার তৎপরতা চালায়।

নিখোঁজ আরিফ হোসেনের পরিবারে স্ত্রী, এক কন্যা ও দুই পুত্রসন্তান রয়েছে। তারা প্রিয়জনের সন্ধানে উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন কালবেলাকে বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

নিখোঁজ ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানা গেছে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট বাহিনীর মাধ্যমে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং প্রশাসন বিষয়টি সার্বক্ষণিকভাবে তদারকি করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!

পদ্মায় বাল্কহেড থেকে পড়ে শ্রমিক নিখোঁজ

আপডেট টাইম : ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
আসলাম বেপারী, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :