ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মধুখালী উপজেলার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

মোঃ ইনামুল খন্দকারঃ

মধুখালী থানার অফিসার-ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান মধুখালী উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করছেন, এসময় ফুলের তোড়া দিয়ে নবগত ওসিকে শুভেচ্ছা জানান মধুখালী উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

বুধবার ( ১১ ডিসেম্বর) সকাল ১১ টায় মধুখালী থানার ওসির অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবাগত ওসি ফকির মো. তাইজুর রহমান সংবাদ কর্মীদের স্বাগত জানিয়ে বলেন, “সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা আশা করি এই নির্বাচনটি হবে সর্বজন গ্রহণযোগ্য, নিরপেক্ষ-স্বচ্ছ নির্বাচন। নির্বাচন কেন্দ্রিক বদলি আমাদের দায়িত্বের দৃঢ়তাকে কঠিন ভাবে স্মরণ করিয়ে দেয়। সে কারণে নির্বাচন নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।” এবং মাদক বিষয়ে কোনো ছাড় নয়।

সংবাদ কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বেদনাশ্রু নিয়ে কোনো ভুক্তভোগী থানায় এলে, আনন্দাশ্রু নিয়ে থানা থেকে ফিরে যাবে, ইনশাআল্লাহ।” সাংবাদিকদের সহযোগিতা কামনা করে ওসি বলেন, “আমার দরজা সব সময় খোলা থাকবে।”

তিনি বলেন, “থানা সব সময় দালালমুক্ত থাকবে।”

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মধুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান সরদার, মধুখালী উপজেলা প্রেসক্লাবের, সাধারণ সম্পাদক ইনামুল খন্দকার, উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা নুরনবী মিয়া, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য ফরিদুল ইসলাম সাগর, উপজেলা প্রেসক্লাবের সহ- সভাপতি রাজিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার বকশী, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমন শরীফসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হেনস্তার অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মাগুরা রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও প্রতিবাদ

error: Content is protected !!

মধুখালী উপজেলার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
মোঃ ইনামুল খন্দকার, মধুখালী (ফরিদপুর) থেকে :