ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

অবৈধ বাঁধ উচ্ছেদ ও কারেন্টজাল চায়না দুয়ারি জব্দ

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে মৎস্য সম্পদ রক্ষায় ফের কঠোর অভিযান চালাল উপজেলা মৎস্য দপ্তর। মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদ্মার বিভিন্ন পয়েন্টে পরিচালিত এ অভিযানে একটি অবৈধভাবে নির্মিত বাঁধ (কাটা) উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩৫টি চায়না দুয়ারি জাল।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবের নেতৃত্বে এ অভিযানে সহযোগিতা করেন চরভদ্রাসন থানার একটি দক্ষ পুলিশ টিম। উপজেলা মৎস্য দপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীও পুরো সময় মাঠে সক্রিয় ছিলেন।

অভিযান শেষে জব্দকৃত সব নিষিদ্ধ জাল স্থানীয় জনতার উপস্থিতিতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় জেলে, জনপ্রতিনিধি ও সচেতন মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, “অবৈধ বাঁধ ও নিষিদ্ধ জালের কারণে পদ্মায় মা-মাছসহ সব ধরনের মাছের প্রজনন ও অবাধ বিচরণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এসব অবৈধ কার্যকলাপ বন্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে। কেউ ছাড় পাবে না।”

স্থানীয় জেলেরা অভিযানের প্রশংসা করে বলেন, কারেন্ট জাল ও চায়না দুয়ারির কারণে পদ্মায় মাছের পরিমাণ দ্রুত কমে যাচ্ছে। নিয়মিত অভিযান চললে আগামীতে আবারও পদ্মায় মাছের প্রাচুর্য ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, চলতি মৌসুমে চরভদ্রাসন উপজেলায় নিয়মিত অভিযান চলমান। আগামী দিনগুলোতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে মৎস্য দপ্তর।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

অবৈধ বাঁধ উচ্ছেদ ও কারেন্টজাল চায়না দুয়ারি জব্দ

আপডেট টাইম : ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার, চরভদ্রাসন, ফরিদপুর :