ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মা ইলিশ সংরক্ষণ অভিযানঃ চার জেলের জরিমানা,

৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসনে “মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫”-এর অংশ হিসেবে পদ্মা নদীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত চলা এই অভিযানে চার জেলেকে জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়।

‎
‎চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোছাইন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব এবং চরভদ্রাসন থানা পুলিশের একটি টিম।

‎
‎অভিযানে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল (মূল্য প্রায় ১.৫ লক্ষ টাকা) এবং ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

‎
‎হাতেনাতে আটক হন চার জেলে মোঃ সুমন (২৬) করিম শিকদার (৫৫) আলমগীর জমাদ্দার (৪০) শাহজালাল শেখ (৩৫) ‎মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ধারা ৫(১) অনুযায়ী প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। জব্দকৃত জাল জনসম্মুখে ধ্বংস এবং মাছ স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়।

‎
‎সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোছাইন বলেন,“মা ইলিশ রক্ষায় আমাদের অবস্থান কঠোর। অবৈধভাবে মাছ শিকারকারীদের বিরুদ্ধে অভিযান ২৫ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।”
‎

‎উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন,“জেলা মৎস্য কর্মকর্তার দিক নির্দেশনায় দিন-রাত অভিযান চলছে। মা ইলিশ সংরক্ষণে অসাধু জেলেদের বিরুদ্ধে আমরা কার্যত যুদ্ধ ঘোষণা করেছি।”

‎
‎সরকারি নির্দেশনা অনুযায়ী, মা ইলিশ সংরক্ষণের জন্য ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মানহীন বাল্বে সয়লাব বাজার, ঝুঁকিতে ব্যবহারকারীরা

error: Content is protected !!

মা ইলিশ সংরক্ষণ অভিযানঃ চার জেলের জরিমানা,

আপডেট টাইম : ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
আসলাম বেপারী, স্টাফ রিপোর্টার :