ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পঞ্চগড়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে যতীন্দ্রনাথ রায় (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চেংঠিহাজরা ডাংগা ইউনিয়নের হাজরাঙাংগা লক্ষীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত যতীন্দ্রনাথ ওই এলাকার রাজমোহনের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে চেংঠিহাজরা ডাংগা ইউনিয়নের চেয়ারম্যান অনীল চন্দ্র সেন জানান, বৃহস্পতিবার বিকেলে যতীন্দ্রনাথ ৩/৪ জন নারী কৃষাণী নিয়ে তার বাড়ির পাশের রোপা আমন ক্ষেতে নিড়ানীর কাজ করছিলেন।

এসময় মুষলধারে বৃষ্টি শুরু হলে নারী কৃষানীরা বাসা চলে আসতে শুরু করেন। পরে যতীন্দ্রনাথ বৃষ্টির পানি ক্ষেতে আটকানোর জন্য ক্ষেতের আইল বাধাঁ শুরু করেন।

এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন। পরে ওই নারী কৃষানীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যান তারা। পরে ধর্মীয় রীতিতে তার লাশ সৎকার করা হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জামাল উদ্দীন বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ সুরৎহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে দেবীগঞ্জ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

পঞ্চগড়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

আপডেট টাইম : ০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :