ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফের ডিগবাজি

৮ম বার দল পাল্টালেন শাহ্ মো: আবু জাফর

বছর ঘুরতে না ঘুরতেই ফের দল পাল্টালেন বিএনএম এর সদ্য পদতাগী ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ মোহাম্মদ আবু জাফর। এই নিয়ে তিনি আট বার রাজনৈতিক দল পরিবর্তন করলেন।
শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানী ঢাকার পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চলচিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে জনতা পার্টি বাংলাদেশে যোগ দেন শাহ্ মোহাম্মদ আবু জাফর। তাঁকে পার্টির উপদেষ্টা পদ দেওয়া হয়েছে।

.

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সরাসরি সহযোগিতায় গঠিত বিএনএম-এ যোগ দিয়ে নোঙর মার্কা প্রতীকে অংশ নেন শাহ্ মোহাম্মদ আবু জাফর । কিন্তু বিপুল ভোটে পরাজিত শুধু নন তাঁর জামানতও বাজেয়াপ্ত হয় এবং তিনি তৃতীয় স্থান পান। বিএনএমে যোগ দিতে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ ছাড়েন তিনি । ওই সময় বিএনপি নেতৃত্বের সমালোচনা করে নেতিবাচক অনেক মন্তব্যও করেন ।

.

বীর মুক্তিযোদ্ধা হিসেবে শাহ্ মোহাম্মদ আবু জাফর সুনাম কুড়ালেও বারবার দল পরিবর্তন করে তিনি ডিগবাজ হিসেবেই পরিচিত।

আওয়ামী লীগের রাজনীতি দিয়ে শুরু করে পরবর্তীতে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বাকশাল, এরপরে বাকশালের সরদার আমজাদ গ্রুপে যোগ দেন শাহ জাফর । ৭৯ ও ৮৬ সালে নৌকা মার্কা নিয়ে এমপি হন । নৌকা মার্কার এমপি এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিতে যোগ দিয়ে ১৯৮৮ সালের ভোটারবিহীন নির্বাচনেও এমপি হয়েছেন শাহ্ মোহাম্মদ আবু জাফর । তিনি জাতীয় পার্টিতে পর্যায়ক্রমে সাংগঠনিক সম্পাদক, ভাইস চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্যদের দায়িত্বও পালন করেছেন । ছিলেন জাতীয় শ্রমিক পার্টির সভাপতি । এরপর জাতীয় পার্টি নাজিউর এ যোগ দেন এবং ২০০১ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ফরিদপুর-১ আসনে নির্বাচন করে পরাজিত হন ।

.

নির্বাচনের পর জাতীয় পার্টি ছেড়ে যোগ দেন বিএনপিতে । ২০০৫ সালে উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অল্প কিছুদিনের জন্য এমপি নির্বাচিত হন শাহ জাফর। ১/১১ তে মান্নান ভূঁইয়ার নেতৃত্বে বিএনপির সংস্কারপন্থীদের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত হন তিনি । ২০০৮ ও ২০১৮ তেও ফরিদপুর-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন শাহ্ জাফর । বিএনপি তাঁকে জাতীয় নির্বাহী কমিটির সদস্যও করে । তবে ২০২৩ সালে বিএনপি ছেড়ে দিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট-এমবিএম এ যোগ দেন এবং সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে সহায়তাকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি জানাচ্ছে; ঠিক সেই সময় নতুন নতুন রাজনৈতিক দলে যোগ দিয়ে ফ্যাসিস্টের সহায়তাকারীর পুনর্বাসন বিস্ময়কর নয় কি! এমনটাই মনে করছেন ফরিদপুর -১ (বোয়ালমারী, মধুখালি ও আলফাডাঙ্গা) আসনের সাধারন জনগণ ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

ফের ডিগবাজি

৮ম বার দল পাল্টালেন শাহ্ মো: আবু জাফর

আপডেট টাইম : ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
সময়ের প্রত্যাশা ডেস্ক :