ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৫ টাকায় রাজকীয় ইফতার প্রশংসায় ভাসছে ‘উদ্দীপ্ত তরুণ’

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ

পবিত্র রমজান মাসের এই পুণ্যময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার একদল তরুণ। অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে মাত্র ৫ টাকার বিনিময়ে মানসম্মত ইফতার পৌঁছে দিচ্ছে ‘উদ্দীপ্ত তরুণ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

আজ শুক্রবার বিকেল ৫টায় হাকিমপুর উপজেলার সিপি মোড় এলাকায় এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতীকী মূল্যে পুষ্টিকর ইফতার পাওয়ার খবরে শত শত মানুষ ভিড় করেন। ৫ টাকার প্যাকেটে ছিল মুড়ি, ছোলা, খিচুড়ি, পিঁয়াজু, বেগুনি, খেজুর, শসা, তরমুজ, আপেল ও বড়ইসহ নানা পদের খাবারের চমৎকার আয়োজন।

অল্প টাকায় এমন রাজকীয় ইফতার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা। ইফতার নিতে আসা নাজমা বেগম অত্যন্ত কৃতজ্ঞতার সাথে বলেন বাবা, বাজারে সব জিনিসের যা দাম, তাতে আমাদের মতো মানুষের পক্ষে ইফতার কিনে খাওয়া অসম্ভব হয়ে পড়েছে। সেখানে মাত্র ৫ টাকায় পেটভরে খাওয়ার মতো এমন আয়োজন পাব, তা কখনো কল্পনাও করিনি। এই সামান্য টাকায় সম্মান নিয়ে ইফতার কিনতে পেরে আমরা অত্যন্ত খুশি।”

সংগঠনটির এই মহৎ উদ্যোগের পেছনে রয়েছে এক অনুপ্রেরণাদায়ক গল্প। কোনো বড় অনুদান নয়, বরং একদল বন্ধুর নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে গড়ে তোলা হয়েছে এই ইফতার তহবিল। সংগঠনের সভাপতি নাঈমুর রহমান জানান, তারা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য প্রতি বছরই এমন আয়োজন করে থাকেন।

তিনি বলেন “আমরা বন্ধুরা মিলে টিফিনের টাকা জমিয়ে প্রতি বছর দরিদ্র ও অসহায় মানুষের জন্য এই নামমাত্র মূল্যে ইফতারের ব্যবস্থা করি। আজ আমরা প্রায় ৫০০ জনের মাঝে ইফতার বিতরণ করেছি। শুধু ইফতারই নয়, এই রমজান মাসে আমরা চিনি ও সেমাইও বিতরণ করে থাকি।”

তরুণদের এই উদ্যোগ এলাকার মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। এলাকাবাসীর মতে, তরুণ প্রজন্মের এমন মানবিক দৃষ্টিভঙ্গি ও আত্মত্যাগ সমাজের বিত্তবানদেরও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে। বিশেষ করে ৫ টাকার প্রতীকী মূল্য রাখার কারণ হলো, যেন কেউ একে অনুদান না ভেবে নিজেদের ক্রয় করা ইফতার হিসেবে মর্যাদার সাথে গ্রহণ করতে পারে।

আরও দেখুন ভিডিওতেঃ

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

error: Content is protected !!

৫ টাকায় রাজকীয় ইফতার প্রশংসায় ভাসছে ‘উদ্দীপ্ত তরুণ’

আপডেট টাইম : ০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, প্রতিনিধি, (হাকিমপুর) দিনাজপুর :