ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৫% চার্জেও দুইঘণ্টা পর্যন্ত চলতে পারে যে ফোন

হট সিরিজের নতুন স্মার্টফোন হট ৩০ বাজারে এনেছে ইনফিনিক্স। তরুণ গ্রাহকদের চাহিদা বিবেচনা করে উদ্ভাবনী প্রযুক্তিতে ডিজাইন করা এই ফোনে আছে দুর্দান্ত পারফরম্যান্স, উজ্জ্বল ও স্পষ্ট হাই-ডেফিনেশন স্ক্রিন এবং গেমিং প্রযুক্তির উন্নত সংস্করণের সমন্বয়।
৮-কোর আর্কিটেকচার ডিজাইনের শক্তিশালী প্রসেসর হেলিও জি৮৮৮ এর সাথে সর্বোচ্চ ২.০ গিগাহার্জের দু’টি শক্তিশালী এআরএম কর্টেক্স-এ৭৫ কোর দিয়ে তৈরি হয়েছে গেমিং ফোন হট ৩০। ফলে গেমিং অভিজ্ঞতা হবে আরও উপভোগ্য। এ ছাড়াও ফোনটিতে দেওয়া হয়েছে ফাস্ট লোডিং, পাওয়ার অপটিমাইজেশন এবং ১৮টি পর্যন্ত অ্যাপ একসাথে চালানোর সুবিধা। একাধিক নেটওয়ার্কে যুক্ত থাকার সুবিধার্থে লিংক বুমিং প্রযুক্তিও আছে এই স্মার্টফোনটিতে। এর ফলে ওয়াই-ফাই ও ডেটা একসাথে কাজ করবে এবং নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে না গেমাররা।
হট ৩০ ফোনের ব্যাটারি সক্ষমতা ৫০০০ এমএএইচ। ৫% চার্জেও ২ ঘণ্টা পর্যন্ত পারফর্ম করতে পারে এই ফোন। ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির মাধ্যমে ৩০ মিনিটে ৫৫% পর্যন্ত চার্জ তুলতে পারে ফোনটি।
গেমিং ও ভিডিও দেখার ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা দিতে ফোনটিতে আছে ১০৮০ পিক্সেলের হাই-রেজোলিউশন ৬.৭৮ ইঞ্চি পারফোরেটেড স্ক্রিন, ৯০ হার্জ হাই রিফ্রেশ রেট এবং ২৭০ হার্জ টাচ স্যাম্পলিং রেট। এই স্ক্রিন, গেমারদের মাইক্রো-অপারেশনের জন্য দ্রুত রেসপন্স করতে তৈরি করা হয়েছে। পাশাপাশি স্লিম বডির হট ৩০ তে সাউন্ড কোয়ালিটি বাড়াতে আরও আছে ডুয়েল স্পিকার ডিজাইন এবং ডিটিএস প্রযুক্তি। ৪+১২৮জিবি এবং ৮+১২৮জিবি র‌্যাম ও রমের দু’টি ভেরিয়েন্ট পাওয়া যাবে বাজারে।
হট ৩০ স্মার্টফোনে আছে এফ ১.৬ অ্যাপারচার সম্পন্ন ৫০-মেগাপিক্সেল মেইন ক্যামেরা লেন্স। আরও আছে একটি মাল্টি-ফ্রেম ওভারলে অ্যালগরিদম, যা রাতের ছবির মান উন্নত করে এবং বিভিন্ন ধরনের নাইট ফিল্টার স্টাইল প্রদান করে। এর ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেলফি প্রেমীদের চাহিদা মেটাবে। ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট অথবা স্ট্রিট ফটো, আগ্রহী ফটোগ্রাফারেরা তাদের পছন্দের ছবি তুলে ফাইন টিউন করতে পারবেন এই ফোনে।
মাত্র ১৫,০০০ টাকার মধ্যে পাওয়া যাবে ইনফিনিক্স হট ৩০ স্মার্টফোনটি। নতুন প্রজন্মের গতিশীল জীবনযাত্রার সাথে মিল রেখে এই ফোনটি গেমার, ফটোগ্রাফার অথবা মাল্টিটাস্কারদের জন্য উপযুক্ত।
এ ছাড়াও, হট ৩০ বাজারে আসা উপলক্ষে চলছে ইনফিনিক্স ও এমএলবিবি-র ‘ইয়োর পোজ, ইয়োর স্মাইল’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে অংশ নিতে আগ্রহী ব্যক্তিরা ইনফিনিক্সের যেকোনো আউটলেটে গিয়ে সেট-আপ ব্যাকড্রপের সামনে ছবি তুলবেন এবং #yourposeyoursmile হ্যাশট্যাগ দিয়ে সেই ছবি স্যোশাল মিডিয়াতে পোস্ট করবেন। ক্যাম্পেইনে বিজয়ীরা পাবেন হট ৩০ স্মার্টফোন ও অন্যান্য উপহার।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য

error: Content is protected !!

৫% চার্জেও দুইঘণ্টা পর্যন্ত চলতে পারে যে ফোন

আপডেট টাইম : ১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :