ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৫৫ প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেল ৭০ জন, মধুখালী পাইলটেই ২৬

মোঃ আরিফুল হাসানঃ

ফরিদপুরের মধুখালী উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ অর্জন করেছে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়। এবারের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২১৩ জন এবং অকৃতকার্য হয়েছে ৮৭ জন। বিদ্যালয়টির পাশের হার ৭১ শতাংশ। প্রকাশিত ফলাফলে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। মধুখালী উপজেলার ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৭০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। অর্থাৎ উপজেলার মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের একটি বড় অংশই এসেছে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে।

বিদ্যালয়ের ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। ২৬ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনের খবরে বিদ্যালয়জুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। কৃতী শিক্ষার্থীদের সাফল্যে উচ্ছ্বসিত তাদের পরিবারও।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা জানায়, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং অভিভাবকদের উৎসাহ তাদের ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও তারা নিজেদের পড়াশোনা চালিয়ে গিয়ে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেছে।

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে। আগামীতে বিদ্যালয়ের ফলাফল আরও ভালো করার জন্য তারা সম্মিলিতভাবে কাজ করবেন।
অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করে বলেন, সন্তানদের এমন সাফল্যে তারা আনন্দিত ও গর্বিত। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং শিক্ষকদের আন্তরিকতার কারণে শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে সক্ষম হয়েছে।

মধুখালী উপজেলার ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৭০ জন জিপিএ-৫ পেলেও একটি প্রতিষ্ঠান থেকেই ২৬ জনের জিপিএ-৫ অর্জন এবারের এসএসসি ফলাফলে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়কে বিশেষভাবে আলোচনায় এনেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে নয়, এবার ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

error: Content is protected !!

৫৫ প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেল ৭০ জন, মধুখালী পাইলটেই ২৬

আপডেট টাইম : ১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :