ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৪৩ কোটি টাকা ব্যয়ে কালুরঘাট সেতু সংস্কারের কাজ আগামী সপ্তাহে শুরু

বন্ধ থাকবে সেতুতে চলাচল

সংস্কারকাজের জন্য কালুরঘাট সেতু দিয়ে যান চলাচল বন্ধ করতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে শুরু হবে সংস্কারকাজ। তাই এই সেতু দিয়ে চলাচলকারী যানবাহনগুলোকে ফেরি হয়ে পারাপার হতে হবে।

গতকাল শনিবার সেতুর নিচ দিয়ে ফেরি ব্যবহারের টোল চূড়ান্ত করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। গাড়িভেদে সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ৫৬৫ টাকা টোল নির্ধারণ করা হয়েছে। ফেরির টোল চূড়ান্ত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সূত্র মতে, ফেরির টোল হার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এখন থেকে চাইলে গাড়ি ফেরি দিয়ে কর্ণফুলী নদী পার হতে পারবে। আগামী সপ্তাহে কালুরঘাট রেলসেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেবে রেলওয়ে। তখন ফেরি দিয়ে গাড়ি চলাচল শুরু হবে।

৪৩ কোটি টাকা ব্যয়ে এই সেতুর সংস্কার করতে যাচ্ছে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রকৌশল বিভাগ । এ জন্য গত ১৮ জুন ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সঙ্গে চুক্তি করে রেল। চুক্তি অনুযায়ী ঈদের পর সংস্কারকাজ শুরুর সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু টোল চূড়ান্ত না হওয়ায় ফেরি চলাচল শুরু হয়নি।

এখন টোল নির্ধারণ হওয়ায় এই জটিলতা দূর হলো। সড়ক ও জনপথ বিভাগের (স ওজ) তথ্য মতে, ফেরি পারপারে ট্রেইলারকে প্রতিবার টোল দিতে হবে ৫৬৫ টাকা। ভারী ট্রাক বা কাভার্ড ভ্যানের লাগবে সাড়ে চার শ টাকা, মাঝারি ট্রাকের ২২৫ টাকা, ছোট ট্রাকের ১৭০ টাকা। বড় বাসের (৩১-আসনের বেশি) টোল ২০৫ টাকা, মিনিবাসের ১১৫ টাকা। কৃষিকাজে ব্যবহৃত যানের (পাওয়ার টিলার, ট্রাক্টর) টোল নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা। মাইক্রোবাস, পিকআপের টোল ৯০ টাকা, প্রাইভেট কার ৫৫ টাকা, ব্যাটারিচালিত ৩ ও ৪ চাকার গাড়ির জন্য ২৫ টাকা, মোটরসাইকেলের জন্য ১০ টাকা ও রিকশা, ভ্যান, বাইসাইকেল ও ঠেলাগাড়ির টোল দিতে হবে ৫ টাকা করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দিল্লি যাবেন না, মুম্বাইয়ে বৈঠক করবেন রুবিও, ভারতকে কী বার্তা দিল যুক্তরাষ্ট্র

error: Content is protected !!

৪৩ কোটি টাকা ব্যয়ে কালুরঘাট সেতু সংস্কারের কাজ আগামী সপ্তাহে শুরু

আপডেট টাইম : ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
সাবের আহমদ রিজভী, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ :