ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৩ দিনের ব্যবধানে শার্শায় ২ ভ্যান চালক খুন

প্রতিবাদে শার্শায় মানববন্ধন ও সড়ক অবরোধ

সাজেদুর রহমানঃ

৩ দিনের ব্যবধানে ২ ভ্যান চালক খুনের প্রতিবাদে শার্শায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভ্যান-ডিকশন চালক ও এলাকাবাসিরা।
যশোরের শার্শায় ৩ দিনের ব্যবধানে দুই ভ্যানচালক খুনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকার মানুষ।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১২ টায় শার্শা উপজেলা পরিষদের সামনে ও নাভারন সাতক্ষীরা মোড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয় ভ্যান ও রিকশাচালকরা।
মানববন্ধনে অংশ নেন শার্শা, নাভারণ ও বেনাপোল এলাকার ২ শতাধিক ভ্যান–রিক্সা চালক। কর্মসূচির এক পর্যায়ে তারা যশোর–বেনাপোল মহাসড়ক অবরোধ করে প্রায় আধাঘণ্টা অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং বেনাপোল বন্দরমুখী পরিবহন চলাচল ব্যাহত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিনই কোথাও না কোথাও আমাদের ভাইদের গুম, খুন বা ছিনতাই করা হচ্ছে। আমরা ভ্যান চালিয়ে কষ্টে সংসার চালাই। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।

উল্লেখ্য গত শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে ঝিকরগাছা উপজেলার বায়সা ও আশিংড়ী গ্রামের মাঝামাঝি এলাকায় একটি নির্মাণাধীন বাড়ি থেকে নিখোঁজ ভ্যানচালক মাসুদ রানার (২১) মরদেহ উদ্ধার করে পুলিশ। সে শার্শা উপজেলার উলাশী গ্রামের বাসিন্দা ছিলেন।
এ ঘটনার দুই দিন পর, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির স্টিলের বাক্স থেকে উদ্ধার করা হয় আরেক ভ্যানচালক আব্দুল্লাহর (২৫) অর্ধগলিত মরদেহ।

পরপর দুই চালক হত্যাকাণ্ডের ঘটনায় শার্শা উপজেলায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, দুটি হত্যার ঘটনায় পৃথক মামলা হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

৩ দিনের ব্যবধানে শার্শায় ২ ভ্যান চালক খুন

আপডেট টাইম : ০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :