ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৩২ ঘণ্টা পর রাজবাড়ীতে বাস চলাচল স্বাভাবিক

ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে বিরোধের জেরে দীর্ঘ ৩২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের পর পুনরায় রাজবাড়ী থেকে ঢাকাসহ অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (১৮ জুন) রাত পৌনে ৯টা থেকে বাস চলাচ‌ল শুরুর বিষ‌য়টি গণমাধ্যমকে নি‌শ্চিত ক‌রেন রাজবাড়ী জেলা বাস মা‌লিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন।

তিনি বলেন, আজকে আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করেছি। জেলা প্রশাসক আমাদের পরিবহন মালিক গ্রুপকে আশ্বাস দিয়েছেন ঈদের আগে গোল্ডেন লাইন পরিবহন রাজবাড়ী দিয়ে চলবে না। জেলা প্রশাসকের এই আশ্বাসের ভিত্তিতে আমরা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছি। রাত পৌনে ৯টা থেকে রাজবাড়ী থেকে ঢাকাসহ সকল রুটে বাস চলাচল শুরু হয়েছে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক আমাদের আশ্বস্ত করেছেন ঈদের পর শাহজাহান খান এমপির উপস্থিতিতে এই বিষয়ে আলোচনা হবে। তত দিন পর্যন্ত রাজবাড়ী রুটে গোল্ডেন লাইন বন্ধ থাকবে।

এর আগে, রাজবাড়ী-ঢাকা রুটে ফরিদপুরের করিম গ্রুপের গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচলকে কেন্দ্র করে বিরোধের জেরে শনিবার (১৭ জুন) বেলা ১২টার পর থেকে রাজবাড়ী থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক গ্রুপ। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার রংপুর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, নগরজুড়ে উৎসবের আমেজ

error: Content is protected !!

৩২ ঘণ্টা পর রাজবাড়ীতে বাস চলাচল স্বাভাবিক

আপডেট টাইম : ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :