ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

২৮ বছর বয়সে ছাত্রলীগ নেতা এমপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : ০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • ২৭৮ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বেসরকারিভাবে নির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্যের মধ্যে বয়সে সবার ছোট আজিজুল ইসলাম। মাত্র ২৮ বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আজিজুল।

যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসন থেকে তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। আসনটিতে তার কাছে পরাজিত হয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য শাহীন চাকলাদার।

আজিজুল ইসলাম কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি জেলা পরিষদ সদস্য পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হয়েছেন। তিনি বলেন, ‘জয়ের ব্যাপারে আমার শতভাগ বিশ্বাস ছিল। কেশবপুরবাসীকে ধন্যবাদ যে আমার ওপর আস্থা রেখেছেন।’

এতো কম বয়সে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অনুভুতি জানতে চাইলে তিনি বলেন, ‘সার্টিফিকেটে আমার জন্ম ১৯৯৫ সালে। সেই হিসেবে বর্তমান বয়স ২৮ বছর। এই বয়সে জনগণ তাদের সেবা করার সুযোগ দিয়েছেন এতে আমি কৃতজ্ঞ। আমি তাদের প্রত্যাশা পূরণের শতভাগ চেষ্টা করবো।’

যশোর-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন প্রার্থী। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন আজিজুল ইসলাম। ঈগল প্রতীকে ৪৮ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য শাহীন চাকলাদার। তিনি পেয়েছেন ৩৯ হাজার ২৬৭ ভোট। এ ছাড়া জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জি এম হাসান পেয়েছেন ৪১৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী আমির হোসেন কেচি প্রতীকে ১৭ হাজার ২৫৫ ভোট পেয়েছেন।

সূত্র মতে, বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে তুলনামূলক কম বয়সে সংসদ সদস্য নির্বাচিত হয়ে অনেকেই আলোচনায় এসেছেন। বর্তমান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক ২৯ বছর বয়সে নবম জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সারা দেশে আলোচনায় এসেছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের ছেলে নিজাম উদ্দিন জলিল জন ছিলেন সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। ওই সময় তার বয়স ছিল ২৭ বছর। আর সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বেসরকারিভাবে বিজয়ী সংসদ সদস্যদের মধ্যে আজিজুল হক সর্বকনিষ্ঠ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

২৮ বছর বয়সে ছাত্রলীগ নেতা এমপি

আপডেট টাইম : ০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
ডেস্ক রিপোর্ট :