ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

২৬০ ওয়াটের ফাস্ট-চার্জার আনল ইনফিনিক্স

বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাজারে এনেছে ২৬০ ওয়াটের ফাস্ট-চার্জার। এই চার্জারের মাধ্যমে মাত্র সাড়ে সাত মিনিটেই পূর্ণ হবে ফোনের চার্জ। বৃহস্পতিবার (৯ মার্চ) প্রতিষ্ঠানটি একইসঙ্গে তাদের ১১০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জারও উন্মোচন করেছে। এর মাধ্যমে স্মার্টফোন চার্জিং প্রযুক্তিতে কয়েক ধাপ এগিয়ে গেল প্রতিষ্ঠানটি।

গ্রাহকদের অল-রাউন্ড ফাস্টচার্জ সমাধান দিতে আসন্ন নোট সিরিজে এই চার্জার অন্তর্ভুক্ত করবে ইনফিনিক্স। ২৬০ ওয়াটের এই অল-রাউন্ড ফাস্টচার্জার দিয়ে মাত্র ১ মিনিটেই ফোন চার্জ করা যাবে শূণ্য থেকে ২৫ শতাংশ পর্যন্ত। আর শূণ্য থেকে থেকে সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে মাত্র ৭.৫ মিনিট। এ ছাড়াও, ১১০ ওয়াটের ওয়্যারলেস ফাস্টচার্জার দিয়ে মাত্র ১৬ মিনিটে পুরো চার্জ করা যাবে ইনফিনিক্সের ফোন।
ইনফিনিক্সের ডেপুটি জেনারেল ম্যানেজার লিয়াং ঝ্যাং বলেন, “গ্রাহকদের নিয়ত পরিবর্তনশীল চাহিদার সাথে সঙ্গতি রেখে চার্জিং প্রযুক্তিকে উন্নত করতে দীর্ঘদিন থেকে কাজ করছে ইনফিনিক্স। ২৬০ ওয়াট ও ১১০ ওয়াট ওয়্যারলেস অল-রাউন্ড ফাস্ট-চার্জ প্রযুক্তি বাজারে আনতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমাদের অল-রাউন্ড ফাস্টচার্জ সল্যুশন, ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে। আমরা এই উদ্ভাবনের মাধ্যমে ইনফিনিক্স ব্যবহারকারীদের একটি সেরা চার্জিং অভিজ্ঞতা প্রদান করতে চেষ্টা করেছি।”
ইনফিনিক্সের অত্যাধুনিক এই অল-রাউন্ড ফাস্টচার্জ প্রযুক্তি যেকোনো পরিবেশে গ্রাহকদের চার্জিংয়ের প্রয়োজনীয়তা মেটাতে পারবে। ৫জি-র এই যুগে ফোন চার্জ নিয়ে সকল দুশ্চিন্তা থেকে গ্রাহকদের মুক্তি দেবে এই প্রযুক্তি।
ইনফিনিক্সের প্রথম প্রজন্মের অল-রাউন্ড ফাস্টচার্জ সল্যুশনে আছে দারুণ সব ফিচার। গ্রাহকেরা এখন স্থানভেদে বিভিন্ন উপায়ে নিজেদের ফোন চার্জ দিতে পারবেন। দ্রুত, সহজ, স্মার্ট ও নিরাপদ চার্জিং সমাধান পাওয়া যাবে কোনো পাওয়ার সোর্সে আটকে না থেকেও।
উদ্ভাবনী এই সল্যুশনে তারযুক্ত ও তারহীন ফাস্ট চার্জিং ছাড়াও আছে রিভার্স চার্জিং, বাইপাস চার্জিং এবং মাল্টি-প্রটোকল চার্জিংয়ের মতো ব্যবস্থা। ফলে ফাস্ট চার্জিংয়ে অনন্য অভিজ্ঞতা দেবে ইনফিনিক্স। রিভার্স চার্জিং ব্যবস্থা থাকায়, এখন থেকে ফোনই হবে পোর্টেবল চার্জার। একইসাথে নাইট চার্জিং ও বাইপাস চার্জিংয়ের মতো ইন্টিলিজেন্ট চার্জিং ব্যবস্থা এবং মনিটরিং ফিচারও থাকছে নিরাপদ চার্জিংয়ের জন্য। পাশাপাশি এই ফিচারগুলো ফোনের ব্যাটারির তাপমাত্রা কমিয়ে রাখে এবং ব্যাটারি লাইফ বাড়াতে সাহায্য করে।
ইনফিনিক্সের উদ্ভাবনী এই সমাধানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে চার্জিংয়ের নিরাপত্তাব্যবস্থা। ব্যবহার করা হয়েছে ১৪০টির বেশি প্রোটেকশন মেকানিজম এবং ২০টির বেশি টেম্পারেচার সেন্সর। যার ফলে প্রতিকূল পরিবেশেও ব্যবহার করা যাবে ইনফিনিক্সের ফোন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হাল ফ্যাশন শারদীয় ভোজ: নারকেলের চাটনি

error: Content is protected !!

২৬০ ওয়াটের ফাস্ট-চার্জার আনল ইনফিনিক্স

আপডেট টাইম : ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :