ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঢল-ঝড়-বজ্রপাতের সম্ভাবনা

২৫ এপ্রিলের মধ্যে হাওরের ধান কাটার অনুরোধ

ময়মনসিংহ ও সিলেট বিভাগের হাওরের নিচু এলাকার সকল ধান ২৫ এপ্রিলের মধ্যে কেটে ফেলার জন্য অনুরোধ জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি বলেছেন, ওই সময়ে পাহাড়ি ঢল, কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এ সময়ের আগে ধান না কাটলে এতে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন।

আজ শনিবার (১৫ এপ্রিল) গণমাধ্যমকে মোস্তফা কামাল পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এপ্রিলের ২৩ তারিখ থেকে মে মাসের ৩ তারিখ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তের পাহাড়ি এলাকায় ১০ দিন বৃষ্টির হওয়ার সম্ভাবনার কথা নির্দেশ করেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। ফলে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের হাওর এলাকায় পাহাড়ি ঢল নামার প্রবল সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, এপ্রিল মাসের ২৩ তারিখ থেকে মে মাসের ১০ তারিখের মধ্যে ২টি শক্তিশালী পশ্চিমা লঘুচাপ বাংলাদেশ ও ভারতের ওপর দিয়ে অতিক্রম করবে যার কারণে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

এদিকে হাওর এলাকায় সপ্তাহখানেক ধরে ধান কাটার উৎসব চলছে। শ্রমিকেরা ধান কাটছেন, ধান মাথায় করে নিয়ে সড়কের পাশে রাখছেন। আবার কেউ কেউ ট্রাক, লরি, টমটম ও মহিষের গাড়ি দিয়ে ধান নিয়ে মেশিন দিয়ে মাড়াই করছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ঢল-ঝড়-বজ্রপাতের সম্ভাবনা

২৫ এপ্রিলের মধ্যে হাওরের ধান কাটার অনুরোধ

আপডেট টাইম : ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
মো. আল আমিন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :