ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

২০৪০ সালের অঙ্গীকার’ নিয়ে এগিয়ে চলা ক্যাপ্টেন গোলাম কিবরিয়ার বিশ্বজয়

মোহাম্মদ আবু নাছেরঃ

‎

‎মানবসেবা, শিক্ষা বিস্তার ও সমাজ উন্নয়নে দীর্ঘদিনের নিরলস অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন নোয়াখালীর কৃতী সন্তান ক্যাপ্টেন গোলাম কিবরিয়া (সিআইপি)। বিশ্বের অন্যতম খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব অক্সফোর্ড থেকে তিনি অর্জন করেছেন মর্যাদাপূর্ণ “ওয়ার্ল্ড হিউম্যানিটারিয়ান চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড”।

‎

‎এই সম্মাননা শুধু ক্যাপ্টেন গোলাম কিবরিয়ার ব্যক্তিগত অর্জন নয়, বরং নোয়াখালীসহ সমগ্র বাংলাদেশের জন্য এক গৌরবময় স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তার এ অর্জনের খবরে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়। নতুন বাজার স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

‎

‎পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনের আনুষ্ঠানিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ জন্মভূমি দেওটিতে ফিরে আসেন তিনি। তার আগমন উপলক্ষে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, সমাজসেবক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ তাকে স্বাগত জানাতে ভিড় করেন।

‎

‎সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময়ের পর উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন ক্যাপ্টেন গোলাম কিবরিয়া। তিনি বলেন, মানবসম্পদ উন্নয়নই একটি জাতির অগ্রগতির প্রধান শক্তি। দেশের তরুণদের দক্ষ ও কর্মমুখী করে গড়ে তুলতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

‎

‎এ সময় তিনি তার প্রতিষ্ঠিত ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের “২০৪০ সালের অঙ্গীকার” তুলে ধরে বলেন, “আমাদের স্বপ্ন চাটখিল-নোয়াখালীকে এমন একটি জনপদে রূপান্তর করা, যেখানে থাকবে না নিরক্ষরতা, চিকিৎসাহীন মৃত্যু, ভিক্ষাবৃত্তি, গৃহহীনতা কিংবা অদক্ষ যুবশক্তি।” নিজের এই স্বপ্নকে কাব্যিক ভাষায় প্রকাশ করে তিনি বলেন—“পাঁচ শূন্যে আলো, মানবতার গান, মোস্তফা হাজেরা ফাউন্ডেশন আগামীর সন্ধান।”

‎

অনুষ্ঠান শেষে আগত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। পাশাপাশি উপস্থিত সকলের হাতে মৌসুমি ফল উপহার তুলে দেন ক্যাপ্টেন গোলাম কিবরিয়া।

‎

‎স্থানীয় সচেতন মহলের মতে, মানবকল্যাণ, শিক্ষা প্রসার এবং সামাজিক উন্নয়নে ক্যাপ্টেন গোলাম কিবরিয়ার দীর্ঘদিনের অবদান আন্তর্জাতিক এই স্বীকৃতির মাধ্যমে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তার এ অর্জন নতুন প্রজন্মকে সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত করবে এবং নোয়াখালীর গৌরবোজ্জ্বল ইতিহাসে যুক্ত করবে নতুন এক অধ্যায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

২০৪০ সালের অঙ্গীকার’ নিয়ে এগিয়ে চলা ক্যাপ্টেন গোলাম কিবরিয়ার বিশ্বজয়

আপডেট টাইম : ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী জেলা প্রতিনিধি :