ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল কাস্টম হাউসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

সাজেদুর রহমানঃ

বেনাপোল কাস্টমস হাউসে ২০২৬-২৭ অর্থবছরে ১০ হাজার ৫৮৮ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এ লক্ষ্যমাত্রা গত ২০২৫-২৬ অর্থবছরের তুলনায় ৭০২ কোটি টাকা কম।

বেনাপোল কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউস কে ১১ হাজার ২৯০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে ১ লাখ ৯৭ হাজার মেট্রিক টন পণ্য কম আমদানি হওয়ায় রাজস্ব আদায় হয় ৬ হাজার ৫৫৯ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার ৭৩১ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়।

নতুন অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ আশাবাদী। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরাা বলেন, বৈধ আমদানি বাণিজ্যে আরও সুবিধা নিশ্চিত করা, পণ্য পাচার ও রাজস্ব ফাঁকি রোধ এবং বাণিজ্যের ওপর বিদ্যমান বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে এ লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। কতিপয় কিছু অসত ব্যবসায়ীর অনিয়ম কাস্টমস ধরে ফেলায় সকল ব্যবসায়ীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফলে কর্ম পরিবেশ বিঘ্নিত হয়েছে।

এসব ধটনায় অনেক ব্যবসায়ী উচ্চ শুল্কের পণ্য আমদানিতে ভয় পাচ্ছে এবং অন্য বন্দরে চলে যাচ্ছে।
বেনাপোল আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের সভাপতি মতিয়ার রহমান বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পণ্য আমদানি বৃদ্ধি করতে হবে। স্বচ্ছতা নিশ্চিতকরণ করতে হবে শুল্ক ফাঁকি রোধ, পণ্য পাচার ও অনিয়ম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারি কমিশনার রাহাত হোসেন বলেন, রাজস্ব আহরন বাড়াতে কাস্টমস কর্মকর্তারা আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনিয়মের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন ও জরিমানা আদায় করা হচ্ছে একের পর এক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু’র সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান

error: Content is protected !!

২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল কাস্টম হাউসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

আপডেট টাইম : ৯ ঘন্টা আগে
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :