ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

১৯ ও ২০ নভেম্বর সারা দেশে হরতালের ঘোষণা বাংলাদেশ লেবার পার্টির

শেখ হাসিনার অধীনে নির্বাচন নিরপেক্ষ, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া সম্ভব নয় মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল দেশপ্রেমিক জনগণ ও রাজনৈতিক দলসমূহ প্রত্যাখান করেছে। কারণ সরকারের আজ্ঞাবহ, দলদাস নির্বাচন কমিশন অবৈধ শেখ হাসিনাকে ক্ষমতা কুক্ষিগত করতে সিঁড়ি হিসেবে কাজ করছে। তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন এখন জনগণের প্রতিপক্ষ হিসেবে নিজেদের দাঁড় করিয়েছে।

তিনি অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী ১৯-২০ নভেম্বর রবিবার ও সোমবার সারা দেশে সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করে বলেন, আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য, দুঃশাসন, লুটপাট ও অর্থপাচার বন্ধে জনগণ রাজপথে শান্তিপূর্ণ অহিংস কর্মসূচি পালন করছে এবং করবে।

আজ বুধবার বিকাল ৪টায় পুরানা পল্টনে অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদে ঢাকা মহানগর লেবার পার্টির আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ভোটারবিহীন শেখ হাসিনার সরকার আইন শৃঙ্খলাবাহিনী ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করেছে। তারা জনগণের ভয়ে দিনের ভোট রাতে চুরি করে ক্ষমতায় এসেছে। দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি রাজপথে নেমে আসায় পরিকল্পিতভাবে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে বিরোধী শক্তিকে প্রতিহত করতে চায়। আমরা জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবো। জনগণের অধিকার প্রতিষ্ঠা ছাড়া জনগণ ঘরে ফিরে যাবে না।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে মারকাযুল কুরআন মহিলা মাদ্রাসার হিফজ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

error: Content is protected !!

১৯ ও ২০ নভেম্বর সারা দেশে হরতালের ঘোষণা বাংলাদেশ লেবার পার্টির

আপডেট টাইম : ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :