ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

প্রেস রিলিজ

১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারা অভ্যন্তরে জাতীয় চার নেতা হত্যাকাণ্ড ইতিহাসের নজিরবিহীন কালো অধ্যায়

গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে একটি হল রুমে ‘৩রা নভেম্বর ১৯৭৫ ফাউন্ডেশন ইউকের’ উদ্যোগে আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারা অভ্যন্তরে জাতীয় চার নেতা হত্যাকাণ্ড ইতিহাসের নজিরবিহীন কালো অধ্যায় যা জাতি চিরদিন মনে রাখবে। এর সাথে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার না হওয়া পর্যন্ত তাঁদের আত্মা শান্তি পাবেনা।

‘৩রা নভেম্বর ১৯৭৫ ফাউন্ডেশন ইউকের’ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার কর্মী এবং আইনজীবী ব্যারিস্টার আলী রেজাউদ্দলা সোহান। বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের আজীবন সদস্য ও আইনজীবী ডক্টর আনিছুর রহমান আনিছের পরিচালনায় অনুস্টিত সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারা অভ্যন্তরে জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে বঙ্গবন্ধুর হত্যাকারীরা গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল। তারা সবাই বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের হত্যাকাণ্ড ছিল নজিরবিহীন।

আজ আমরা পরম শ্রদ্ধায় স্মরণ করি সেই চার জাতীয় নেতা, স্বাধীন বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে।

সভায় অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ডক্টর আনসার আহমেদ উল্লাহ, শাহাব উদ্দিন চঞ্চল, ইয়াসমিন সুলতানা পলিন, ইউকে বিডি টিভির চেয়ারম্যান জনাব মকিস মনসুর, মোঃ আনা মিয়া, নাট্যকর্মী স্বাধিন খসরু, মোঃ মনিরুজ্জামান, আব্দুল হান্নান, জলিল চৌধুরী, আবু ইউসুফ লিক্সন, ফজলুল হক, আব্দুল শহিদ, রাসিক মিয়া, সিরাজ মিয়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোস্টী নিউপোর্ট শাখার সভাপতি শেখ আব্দুর রউফ তালুকদার সহ অনেকে।

ডক্টর আনিছুর রহমান আনিছ,
সদস্য সচিব, ‘৩রা নভেম্বর ১৯৭৫ ফাউন্ডেশন ইউকে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘সবার আগে দেশ নয়, এখন সবার আগে বিএনপি’: আব্দুস সাত্তার এমপি

error: Content is protected !!

প্রেস রিলিজ

১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারা অভ্যন্তরে জাতীয় চার নেতা হত্যাকাণ্ড ইতিহাসের নজিরবিহীন কালো অধ্যায়

আপডেট টাইম : ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
আনসার আহমেদ উল্লাহ, লন্ডন (ব্রিটেন) প্রতিনিধি :