ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

১৭ বছর পর উন্মুক্ত হলো ধোবাউড়ার কোট মসজিদ-ফকিরবাড়ি সড়ক

আরিফুল ইসলাম রতনঃ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরের কোট মসজিদ থেকে ফকিরবাড়ি হয়ে থানা রোড পর্যন্ত সড়কটি দীর্ঘ ১৭ বছর পর উন্মুক্ত হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কের প্রবেশমুখে নির্মাণাধীন একটি ঘর থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। ফলে চরম ভোগান্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দারা।

অবশেষে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির উদ্যোগে দীর্ঘদিনের প্রতিবন্ধকতা সরিয়ে সড়কটি উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এতে দীর্ঘদিন পর সড়কটিতে স্বাভাবিক চলাচলের সুযোগ সৃষ্টি হয়েছে।

সড়কটি উন্মুক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাদের প্রত্যাশা, এর ফলে কোট মসজিদ ও ফকিরবাড়ি এলাকার সঙ্গে থানা রোডের যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াতেও দুর্ভোগ কমবে।

স্থানীয়রা জানান, দীর্ঘ ১৭ বছর ধরে সড়কের প্রবেশমুখে প্রতিবন্ধকতা থাকায় এ পথে চলাচলে নানা সমস্যার সৃষ্টি হতো। যানবাহন চলাচলের পাশাপাশি পথচারী ও শিক্ষার্থীদেরও ভোগান্তি পোহাতে হতো। এখন সড়কটি উন্মুক্ত হওয়ায় দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের পথ তৈরি হয়েছে।

সড়কটি উন্মুক্ত করার উদ্যোগের সময় উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক জি এম আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক এবং যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

দীর্ঘদিনের প্রতিবন্ধকতা দূর করে সড়কটি উন্মুক্ত হওয়ায় স্থানীয়রা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা করছেন, ভবিষ্যতে সড়কটির অবকাঠামোগত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে জনসাধারণের চলাচল আরও নির্বিঘ্ন হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে ডাকাতি মামলাসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার

error: Content is protected !!

১৭ বছর পর উন্মুক্ত হলো ধোবাউড়ার কোট মসজিদ-ফকিরবাড়ি সড়ক

আপডেট টাইম : ১৭ ঘন্টা আগে
আরিফুল ইসলাম রতন, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি :