ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

১৪ই মে কালুরঘাট নতুন সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন ডঃ মুহাম্মদ ইউনুস

প্রদীপ্ত চক্রবর্তীঃ

দক্ষিণ চট্টগ্রামের মানুষের বহুল আকাঙ্খিত ,প্রত্যাশিত , স্বপ্নের কালুরঘাট নতুন সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন হতে যাচ্ছে আগামী ১৪ই মে । প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস এই ভিত্তি প্রস্তর স্থাপন করবেন । ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

.

রেল ও সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে , কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর নির্মিতব্য রেল কাম সড়ক সেতুটির মোট দৈর্ঘ্য হবে ১১ কিলোমিটার ও প্রস্থ ১০০ ফুট । তবে নদীর উপর মূল সেতুর দৈর্ঘ্য ৭০০ মিটার। উভয় পাশে ৪ কিলোমিটার দীর্ঘ ভায়াডাস্ট নির্মাণ হবে । এক্সটা ডোজ টাইপ সেতুটির একপাশে দুটি ডুয়াল পেজ রেলপথ ছাড়াও অন্য পাশে স্ট্যান্ডার্ডমানের ২ লেনের (প্রতিটি লেন ১৮ ফুট )সড়ক ছাড়াও উভয় পাশে সার্ভিস লেন সহ ( ৫ ফুট করে) পথচারী পারাপারের ব্যবস্থা থাকছে । সেতুটির নদীর অভ্যন্তরে ৫টি সহ মোট ৭টি স্প্যান থাকবে ।

.

কালুরঘাট নতুন সেতুর পুরো টাকা দক্ষিণ কোরিয়া প্রদান করছে ।প্রয়োজনীয় ১১ হাজার ৫৬০ কোটি ৭৭ লাখ টাকার মধ্যে ৭হাজার ১২৫ কোটি ১৫ লাখ টাকা দিচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান ইডিসিএফ ও ইডিপিএফ। বাকি ৪হাজার ৪৩৫ কোটি ৬২ লাখ টাকা বাংলাদেশ সরকার প্রদান করছে । যা ভূমি অধিগ্রহণে ব্যয় হবে ।

.

এদিকে কালুরঘাট নতুন সেতুর ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে এই দিন সেতুর উভয় পাড়ের মানুষ আনন্দ মিছিলের আয়োজন করেছে ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে চার স্থানে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক

error: Content is protected !!

১৪ই মে কালুরঘাট নতুন সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন ডঃ মুহাম্মদ ইউনুস

আপডেট টাইম : ১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :