ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনায় বিপুল সংখ্যক নৌবাহিনী সদস্য মোতায়েন

শাকিল মিয়াঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় বরগুনায় বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় বিপুল সংখ্যক নৌবাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচনী এলাকাসমূহে পুলিশ, আনসার, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড ও অন্যান্য সহায়ক বাহিনীর সমন্বয়ে এই মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভোটকেন্দ্র, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সংবেদনশীল এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।

একই সঙ্গে টহল কার্যক্রম, অপারেশন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরই ধারাবাহিকতায় রবিবার (১৮জানুয়ারি ২০২৬) সকাল ০৯:১৫ থেকে ১:৩০ ঘটিকা পর্যন্ত
বরগুনা সদর পৌরসভাধীন বিভিন্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী টহল পরিচালনা করে।

উল্লেখ্য, গত ১৫জানুয়ারি ২০২৬ খুলনা শিপইয়ার্ডে নির্মিত নতুন যুদ্ধজাহাজ ল্যান্ডিং ক্রাফট ট্যাংক- এলসিটি–১০১ আনুষ্ঠানিকভাবে লঞ্চিং অনুষ্ঠান উদ্বোধন শেষে আসন্ন নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে খুলনা, চট্টগ্রাম ও দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ৫০০০ নৌবাহিনীর শক্তিশালী সদস্য মোতায়েন এর কথা জানিয়ে নৌ-বাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেন, নির্বাচনি প্রচার শুরুর আগেই অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ নৌ-বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এ ছাড়াও উপকূলীয় অঞ্চলসহ দায়িত্বপূর্ণ এলাকাসমূহে অপরাধ দমন, অবৈধ অস্ত্র, মাদক ও দুষ্কৃতিকারীদের দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। জনমানুষের কল্যাণে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাগ দমন: মুমিনের প্রকৃত শক্তি যেভাবে প্রকাশ পায়

error: Content is protected !!

১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনায় বিপুল সংখ্যক নৌবাহিনী সদস্য মোতায়েন

আপডেট টাইম : ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
শাকিল মিয়া, জেলা প্রতিনিধি, বরগুনা :