ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৫৭ টাকা

-ফাইল ছবি।

ভোক্তা পর্যায়ে পরপর দুই মাস তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম কমলেও তৃতীয় মাসে এসে আবারও দাম বেড়েছে। ৫৭ টাকা বাড়িয়ে চলতি মে মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৩৫ টাকা। আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দামে গ্যাসের সিলিন্ডার কিনতে হবে ভোক্তাদের।

আজ মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দামের ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান মো. নূরুল আমিন। মে মাসের মূল্য সমন্বয়ে দাম বেড়েছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসেরও।

সংবাদ সম্মেলনে বিইআরসির পক্ষ থেকে বলা হয়, মে মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) প্রতি মেট্রিক টন ৫৫৫ মার্কিন ডলার ধরে এলপিজি সিলিন্ডার গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রেটিকুলেটেড এলপিজির এপ্রিল মাসে মূল্য ছিল শূন্য দশমিক ২১ পয়সা। এবার তা বেড়ে হয়েছে শূন্য দশমিক ২২ পয়সা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য কামরুজ্জামান, মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান ও বিইআরসির সচিব মো. খলিলুর রহমান খান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৫৭ টাকা

আপডেট টাইম : ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :