ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হ্যান্ডকাফ নিয়ে টিকটক বানানোয় বিতর্কঃ সোর্স লাল মিয়ার ক্ষমা প্রার্থনা

সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ

আরমান হোসেনঃ

কাশিমপুরে গত ২১ মে ২০২৫ তারিখে ফেসবুকে পুলিশের হ্যান্ডকাফ নিয়ে একটি টিকটক ভিডিও পোস্ট করে বিতর্কের জন্ম দেন স্থানীয় ব্যক্তি সোর্স লাল মিয়া। পরবর্তীতে তিনি বুঝতে পেরে আইনের অবমাননা হয়েছে বলে উল্লেখ করে ভিডিওটি ডিলিট করেন এবং আইনের কাছে ক্ষমা চান।

.

তবে ঘটনাটি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর লাল মিয়া অভিযোগ তোলেন যে, সাংবাদিক আরমান তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে তার মানহানি করেছেন। তিনি আরমানের বিরুদ্ধে ৫,০০০ টাকা ক্ষতিপূরণ দাবি করেন এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিককে দায়ী করেন।

.

এদিকে, কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাটি নিয়ে থানা থেকে লাল মিয়াকে একাধিকবার ডাকা হয়েছে। তবে এখনও পর্যন্ত এ নিয়ে কোনো আইনি পদক্ষেপ নেয়া হয়নি।

.

স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে সংবেদনশীল বিষয় নিয়ে হালকা আচরণ আইনগত জটিলতা তৈরি করতে পারে। পুলিশ সূত্রে জানা গেছে, তারা বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া পুলিশের সফল অভিযানে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ যুবক আটক

error: Content is protected !!

হ্যান্ডকাফ নিয়ে টিকটক বানানোয় বিতর্কঃ সোর্স লাল মিয়ার ক্ষমা প্রার্থনা

আপডেট টাইম : ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
আরমান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি :