ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পাংশার চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদরাসা মাঠে বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

হেলিকপ্টারে চড়ে জৈনপুরী পীর সাহেবের আগমণ

পাংশার চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদরাসা মাঠে সোমবার বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি জৈনপুরী পীর সাহেব মুফতি ডক্টর সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী বক্তব্য রাখেন

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদরাসা মাঠে সোমবার ২৬ ডিসেম্বর বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ মাহফিলের প্রধান অতিথি জৈনপুরী পীর সাহেব মুফতি ডক্টর সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী আসেন হেলিকপ্টারে। ঢাকার নারানায়নগঞ্জ থেকে মেঘনা এভিয়েশনের আর-৬৬ হেলিকপ্টারে চড়ে চরঝিকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি।

হেলিকপ্টার অবতরণে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। হেলিকপ্টার থেকে নামার পরপরই দুপুর ২টার দিকে রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ তাকে চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদরাসা মাঠের মাহফিল মঞ্চে নিয়ে যান।

জানা যায়, চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদরাসার সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈনপুরী পীর সাহেব মুফতি ডক্টর সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।

মাহফিলে বিশেষ বক্তা হিসেবে ডোবরা শরীফের পীর সাহেব মাওলানা শাহ ওবায়েদ বিন নাসের, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. আওয়াবুল্লাহ ইব্রাহীম ও চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. আব্দুল কুদ্দুস বক্তব্য রাখেন।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ ও হাবাসপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. আব্দুল আলীম মন্ডল উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে মো. মকবুল হোসেন মাস্টার, কায়সার হোসেন মাস্টার, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, আড়কান্দী শহীদ মুক্তিযোদ্ধা দাখিল মাদরাসার সুপার মো. আব্দুর রব, পরানপুর ডিএস দাখিল মাদরাসার সুপার মো. গোলাম মোস্তফা চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী জুলফিকার আলী মাসুদ ও মো. আলী রেজা, চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদরাসার শিক্ষকমন্ডলী, মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ মাহফিলে উপস্থিত ছিলেন। মাহফিলে নানা বয়সের অসংখ্য মানুষ মনোযোগ সহকারে ধর্মীয় আলোচনা শোনেন। মহিলাদের জন্য আলাদা করে প্যান্ডেল করা হয়।

সকাল ১১টা থেকে বিশেষ বক্তারা তাফসীরুল কুরআন মাহফিলে আলোচনা শুরু করেন। দুপুর পৌনে ২টার দিকে প্রধান অতিথি মুফতি ডক্টর সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী ঢাকা থেকে হেলিকপ্টার যোগে চরঝিকড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। সেখানে আগে থেকেই হেলিকপ্টার ও জৈনপুরী পীর সাহেবকে দেখার জন্য উৎসুক বহু মানুষ অপেক্ষা করছিলেন। জৈনপুরী পীর সাহেবের আগমণে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন মাহফিলের সভাপতি রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দলকে বিব্রত না করতেই পদত্যাগ, মেয়র নির্বাচন করতে প্রস্তুত: ইশরাক হোসেন

error: Content is protected !!

পাংশার চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদরাসা মাঠে বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

হেলিকপ্টারে চড়ে জৈনপুরী পীর সাহেবের আগমণ

আপডেট টাইম : ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :