ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হিলি হাকিমপুর সাব-রেজিস্টার অফিসে পুরনো না দাবিকৃত দলিল ধ্বংস

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ

দিনাজপুরের হাকিমপুর সাব-রেজিস্টার অফিসে ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ের পুরনো ও না দাবিকৃত দলিল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অফিস সূত্রে জানা যায়, উক্ত সময়ে যেসব দলিল গ্রহীতারা গ্রহণ করতে আসেননি এরকম প্রায় এক হাজারটি দলিল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ পরিষদ চত্বরে সাবরেজিস্টার অফিস সামনে জনসম্মুখে আগুন দিয়ে ধ্বংস করা হয়।

দলিল ধ্বংসের সময় হাকিমপুর সাব-রেজিস্টার অফিসের দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্টার নামজুল হক,সহকারী কর্মচারী, নকল নবীশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্টার নামজুল হক বলেন, সরকারের সকল নিয়মনীতি মেনে ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত না দাবিকৃত দলিল ধ্বংস করা হয়েছে। এসব দলিল ইতোমধ্যে কপি হয়ে বালাম বর্হিতে লিপিবদ্ধ রয়েছে। প্রয়োজন হলে সেই রেকর্ড থেকে অবিকল নকল তোলা যাবে।

তিনি আরও জানান, আগস্ট ২৫ তারিখে ১৭৬ নম্বর স্বারকের মাধ্যমে প্রথম নোটিশ জারি করা হয়। পরবর্তীতে ৩০ অক্টোবর ২০২৫ তারিখে না দাবিকৃত দলিল ধ্বংসের দিন নির্ধারণ করে মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

হিলি হাকিমপুর সাব-রেজিস্টার অফিসে পুরনো না দাবিকৃত দলিল ধ্বংস

আপডেট টাইম : ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :