ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হিলি সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ

পবিত্র ঈদুল আজহা দিন বা তার পরের দিনগুলিতে কোরবানির পশুর চামড়া যাতে অবৈধভাবে ভারতে পাচার না হয়, সে লক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে কঠোর নজরদারিতে অবস্থান নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটলিয়ন (বিজিবি)। আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পি. এস সি পদাধিক।

তিনি জানান, কোরবানির ঈদ কেন্দ্র করে প্রতিবছরই কিছু অসাধু চক্র সীমান্ত দিয়ে পশুর চামড়া পাচারের চেষ্টা করে। এ ধরনের তৎপরতা রোধে বিজিবি ইতোমধ্যে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি জোরদার করেছে এবং প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, সীমান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে কোরবানির পশুর চামড়া অবৈধভাবে ভারতে পাচার ঠেকাতে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সীমান্তবর্তী বিভিন্ন মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের মাঝে সীমান্ত আইন ও অবৈধ পারা-পারের ঝুঁকি সম্পর্কে অবহিত করা হচ্ছে। এছাড়া সীমান্ত এলাকায় নিয়মিত মাইকিং করা হচ্ছে এবং স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভার আয়োজনের মাধ্যমে জনসচেনতা বৃদ্ধি করা হচ্ছে।

চামড়া ব্যবসায়ীদের সঙ্গেও পৃথকভাবে আলোচনা করা হচ্ছে বলে জানান তিনি। বৈধ উপায়ে চামড়া সংগ্রহ ও বিপণনের বিষয়ে তাদের উৎসাহিত করা হচ্ছে এবং কোনোভাবেই যাতে চামড়া সীমান্ত দিয়ে পাচার না হয়, সে বিষয়ে সতর্ক করা হচ্ছে।

জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, জানান সীমান্তে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং চামড়া পাচারের কোন সুযোগ যাতে সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা আশা করছি, স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং অবৈধ চামড়া পাচার সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব হবে।

তিনি সীমান্ত এলাকার বাসিন্দাদের আইন মেনে চলার পাশাপাশি যে কোন ধরনের সন্দেহ জনক কার্যক্রমের তথ্য দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আনন্দমুখর পরিবেশে দেশজুড়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে

error: Content is protected !!

হিলি সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান

আপডেট টাইম : ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :