ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হিলির ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে ভারতীয় ৫ নাগরিকে পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধীনে দিনাজপুরের হিলির অদূরে ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিজ দেশের ৫ নাগরিককে পুশইন বা ঠেলে বাংলাদেশে দেওয়ার চেষ্টা করলে জানতে পেরে রুখে দেয় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।

আজ শনিবার (৬ জুন) ভোর রাত্রী আনুমানিক ৩টার সময় ঘাসুড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ব্যাটালিয়ান (২০ বিজিবির)অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।

তিনি জানান, শনিবার ভোররাতে ঘাসুড়িয়া সীমান্তের ওপারে ভারতীয় চকগোপাল এলাকার ২৮৮ নম্বর মেইন পিলারের ৪০-এস থেকে ৪৮-এস সাব-পিলার এলাকা দিয়ে তাদের পুশ-ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় বিজিবির টহল সদস্যরা তাদের উপস্থিত জানতে পেরে তা রুখে দেয়। পর তাদের (ভারতীয় নাগরিক) সরিয়ে নেয় বিএসএফ সদস্যরা।

অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান,ঘটনার পরপরই আমি ওই এলাকা পরিদর্শনে গিয়েছি। সেখানে অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। পাশাপাশি বিজিবি সদস্য (জনবল) বৃদ্ধি করা হয়েছে।যাতে কোনো ভাবেই বিএসএফ কোনো ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন বা ঠেলে দিতে না পারে। তিনি আরও জানান, এই মুহূর্তে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তের ওপারে কোনো লোকজন দেখা যাচ্ছে না। তবে আমরা কোনো কিছুকেই ছোট করে দেখছি না। ওই এলাকায় টহল ও পোস্টের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।

ভারত থেকে অবৈধপথে কোনো মানুষ যেন হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে বিজিবির টহল বাড়ানো হয়েছে।
এছাড়া অরক্ষিত সীমান্ত গুলোতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিজিবি কঠোর নজরদারি রাখছে বলেও জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আনন্দমুখর পরিবেশে দেশজুড়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে

error: Content is protected !!

হিলির ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে ভারতীয় ৫ নাগরিকে পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি

আপডেট টাইম : ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :