ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হিলিতে সড়ক সংস্কারের অনিয়ম তদন্তে দুদক

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ

দিনাজপুরের হিলিতে স্যোসাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সড়ক সংস্কার অনিয়ম তদন্তে নেমেছে দুদকের একটি দল।

আজ সোমবার দুপুরে হাকিমপুর উপজেলার লোহাচড়া হয়ে সরঞ্জাগাড়ি রাস্তার সংস্কার কাজের অনিয়ম তদন্তে আসেন দিনাজপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল বাসারের নেতৃত্বে দুই সদস্যের একটি দল।

হাকিমপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী এন্তাজুর রহমান বলেন, ২৪ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে উপজেলার লোহাচড়া হয়ে সরঞ্জাগাড়ি পর্যন্ত ১৫০০ মিটার রাস্তার সংস্কার কাজের দায়িত্ব পায় দিনাজপুরের কাহারোলের ঠিকাদারি প্রতিষ্ঠান মতিন কনস্ট্রাকশন। দুদক তদন্তের আসার কারন হলো সন্ধ্যার পর যে কার্পেটিং এর কাজ করা হয়েছে বৃষ্টি আসার কারনে ১১৬ মিটার রাস্তার কার্পেটিং কিছুটা উঠে যাওয়ার কারনে সমস্যা তৈরি হয়েছে সেজন্য দুদক তদন্তে এসেছে।

দিনাজপুর জেলা দুদকের সহকারী পরিচালক খায়রুল বাসার বলেন, আমরা দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে আজ হাকিমপুর উপজেলার এলজিইডির একটি রাস্তার সংস্কার কাজের অনিয়মের অভিযোগ পেয়ে সরেজমিনে তদন্তে এসেছি। আমাদের কাছে অভিযোগ ছিলো রাস্তার যে কার্পেটিং আছে সেটি হাত দিয়ে উঠানো যাচ্ছে। নিরপেক্ষ প্রকৌশলী সহ আমরা তদন্তে যে সমস্যাটি পেয়েছি সেটা হলো রাস্তার কিছু জায়গায় কার্পেটিং উঠে গিয়েছে।

তিনি আরো বলেন, আমরা রাস্তার বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করেছি এগুলো ল্যাবে পাঠানো হবে। ল্যাব থেকে যে প্রতিবেদন আসবে তার ওপর ভিত্তি করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ১৪ই সেপ্টেম্বর স্যোসাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে ঢালাইয়ের একদিনের মাথায় উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং। এরপর নড়চড়ে বসে দুদক শুরু হয় তদন্ত।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি হয়ে ভারতের সেভেন সিস্টার্সকে সমুদ্রপথে যুক্ত করার পরিকল্পনা জাপানের

error: Content is protected !!

হিলিতে সড়ক সংস্কারের অনিয়ম তদন্তে দুদক

আপডেট টাইম : ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :