ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হিলিতে তিন দিনব্যাপী ‘ক্যাশলেস (বাংলা কিউআর)’ ক্যাম্পেইনের উদ্বোধন

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক:

নগদ অর্থ বহনের ঝামেলা কমানো এবং জাল নোটের ঝুঁকি এড়াতে দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় তিন দিনব্যাপী ‘ক্যাশলেস (বাংলা কিউআর)’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

রোববার দুপুরে বন্দরের চারমাথা এলাকায় বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এবং পূবালী ব্যাংক হিলি উপ-শাখার আয়োজনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

হিলি উপ-শাখার জুনিয়র অফিসার তাহাজ্জুদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা, পূবালী ব্যাংক ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক মামুনুর রশীদ এবং হিলি উপ-শাখার প্রিন্সিপাল অফিসার দীপক চন্দ্র রায়সহ অন্যান্য অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে হিলি স্থলবন্দরের গুরুত্বপূর্ণ সড়কে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। আগামী তিন দিন হিলি এলাকায় এই ক্যাম্পেইন চলবে।

বক্তারা বলেন, ‘বাংলা কিউআর’ একটি আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, যার মাধ্যমে গ্রাহকরা সহজ, দ্রুত ও নিরাপদভাবে অর্থ লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের প্রয়োজন কমবে এবং জাল নোটের প্রতারণা থেকেও সাধারণ মানুষ সুরক্ষিত থাকবেন।

তারা আরও বলেন, ডিজিটাল লেনদেন সম্প্রসারণের মাধ্যমে স্মার্ট ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

হিলিতে তিন দিনব্যাপী ‘ক্যাশলেস (বাংলা কিউআর)’ ক্যাম্পেইনের উদ্বোধন

আপডেট টাইম : ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :