ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন

উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর মদদে খুলনা ও রুপসাসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বেপরোয়া হামলা ও সম্পত্তি দখলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১আগস্ট) দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশদিয়ে লাইন ধরে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন শতাধিক মানুষ।
জেলা হিন্দু-বৈদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক কুমার সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, সহ-সভাপতি অসিম সরকার, ব্রাহ্মণ সংসদের সেক্রেটারী কমল ব্যাণার্জি, কুড়িগ্রাম রামকৃঞ্চ মিশনের প্রধান বাবু উদয় শংকর চক্রবর্তী, হিন্দু-বৈদ্ধ-খ্রিস্টান ঐক্য মহিলা পরিষদের সেক্রেটারী ফাল্গুনী তরফদার, ঘাতক-দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে বাংলাদেশর জনগণ যখন সম্প্রীতির বন্ধনে বসবাস করছে, তখন একটি কুচক্রি উগ্র ধর্মান্ধ মহল স্বীয় স্বার্থ চরিতার্থ করতে মন্দির ভাঙচুর, ভূমি দখল ও সংখ্যালঘুদের উপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটাচ্ছে। বক্তারা অবিলম্বে হামলা বন্ধে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবী করেন ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন

আপডেট টাইম : ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :