ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হিন্দুরা আওয়ামী লীগের ভোট ব্যাংক কথাটি ভুলঃ -জয়ন্ত কুমার কুন্ডু

রনি আহমেদ রাজুঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, হিন্দুরা আওয়ামী লীগের ভোট ব্যাংক এই প্রচলিত ধারণাটি একেবারেই ভুল। তিনি বলেন, সাম্প্রতিক ডাকসু নির্বাচনে জগন্নাথ হলের ফলাফলই প্রমাণ করে, হিন্দু সম্প্রদায় এখন আর কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে নেই।

অষ্টমী তিথিতে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাঙ্গলবাঁধ সার্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শনকালে এক শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সাবেক স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি আশরাফুজ্জামান শামীম, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, এবং সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিমসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জয়ন্ত কুন্ডু বলেন, বর্তমান সরকার সংখ্যালঘুদের ভোটের গুরুত্বই বোঝে না। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো একতরফা নির্বাচনে জনগণের ভোট তো লাগেইনি, সংখ্যালঘুদেরও লাগে না। তাহলে তারা কেন ভোটের বিনিময়ে নিরাপত্তা বা অধিকার আশা করবে?

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে সংখ্যালঘুদের সংখ্যা কমেছে। গোপালগঞ্জের কোটালিপাড়ায় সংখ্যালঘু জনসংখ্যা ২০০৯ সালে যা ছিল, তা এখন অনেক কমে গেছে। ঢাকেশ্বরী মন্দিরে চুরির ঘটনায় অপরাধীদের গ্রেফতার না হওয়াকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, এটাই প্রমাণ করে, সংখ্যালঘুরা কতটা নিরাপদ।

বিএনপির পক্ষ থেকে দুর্গাপূজায় সার্বিক সহযোগিতা ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “বিএনপি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন, প্রতিটি পূজা মণ্ডপে নেতাকর্মীরা যেন পাশে থাকেন এবং প্রয়োজনে সহযোগিতা করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় বিএনপির সঙ্গে নেই এ ধারণা এবার ভেঙে গেছে। ডাকসুর নির্বাচনে জগন্নাথ হলের ফলাফলই তা প্রমাণ করে দিয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

মাগুরা বালিদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্যর জমি দখলের অভিযোগ

error: Content is protected !!

হিন্দুরা আওয়ামী লীগের ভোট ব্যাংক কথাটি ভুলঃ -জয়ন্ত কুমার কুন্ডু

আপডেট টাইম : ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :