ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হাসিনা বিদেশে বসে দেশে লকডাউন করার নির্দেশ দিচ্ছেনঃ -শহীদুল ইসলাম বাবুল

মোঃ নুরুল ইসলামঃ

কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেছেন, শেখ হাসিনা বিদেশে বসে দেশে লকডাউন করার নির্দেশ দিচ্ছেন। সে তার দুর্নীতিবাজ এমপি-মন্ত্রী ও নিজের আত্মীয় স্বজন নিয়ে পালিয়ে গিয়ে বিদেশে বসে আরাম-আয়েশে দিন কাটাচ্ছেন, আর দেশে তার রেখে যাওয়া কিছু সাধারণ নেতাকর্মীদের লকডাউন করার নির্দেশ দিচ্ছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৮টায় ফরিদপুরের সদরপুর উপজেলার পশ্চিম শ্যামপুর গ্রামে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বলেন, যে নেতারা দেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে বিদেশে বসে আছে, আপনারা তাদের কিছু টাকার লোভে লকডাউন করতে চান, অথচ সেই নেতাদের পরিবারের কেউ তো রাস্তায় নেই। তাই আপনাদের বলি ওই দূর্নীতিবাজ নেতাদের কথায় দেশের শান্তি-শৃংখলা নষ্ট করবেন না।

তিনি বলেন, বিএনপি কখনও পালায় না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জেল জুলুম নির্যাতন নিপীড়নের পরও দেশ ছেড়ে কোথাও যাননি। বিএনপি জনগণের দল, এ দল কখনও মাঠ ছাড়ে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়ছে।

এ সময় উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ম আহবায়ক কে এম আবু সাইদ প্রমুখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কৃষিঋণের ৪২% খেলাপি

error: Content is protected !!

হাসিনা বিদেশে বসে দেশে লকডাউন করার নির্দেশ দিচ্ছেনঃ -শহীদুল ইসলাম বাবুল

আপডেট টাইম : ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :