ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাসিনার সুবিধাভোগী সাংবাদিকরা এখনো পরিকল্পিতভাবে অপতথ্য প্রচার করছেঃ নার্গিস বেগম

মোঃ নূর-ই-আলম (কাজী নূর):

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, গণতান্ত্রিক পরিবেশকে স্থিতিশীল রাখতে হলে ফ্যাসিস্টের দোসরদের বয়কট করতে হবে। তাদের সঙ্গে কোনো সামাজিক সম্পর্কও রাখা যাবে না। তরুণদের আত্মত্যাগ আর রক্তের মধ্য দিয়ে গড়ে ওঠা গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করতে হাসিনার সুবিধাভোগী সাংবাদিকরা এখনো পরিকল্পিতভাবে অপতথ্য প্রচার করছে। এরা ফ্যাসিস্টের দোসর হিসেবে এখনো সক্রিয়। গণতন্ত্রকে সংহত করার লড়াইয়ে রাজনৈতিক দল ও সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

–

সোমবার (১৬ জুন) দুপুরে প্রেসক্লাব যশোরে শহীদ সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে ‘সাংবাদিক ইউনিয়ন যশোর’ এর আয়োজনে ‘সাংবাদিকতা হোক শৃংখল মুক্ত’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

–

অধ্যাপক নার্গিস বেগম বলেন, সাংবাদিকদের একটি অংশের নির্লজ্জ দালালি আর তোষামোদির কারণে হাসিনা ১৭ বছরের ফ্যাসিজম টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল। বিনিময়ে সেসব সাংবাদিক বিত্ত-বৈভবের মালিক হয়েছেন। হাসিনার সুবিধাভোগী সেই সাংবাদিকরাও ফ্যাসিস্টের দোসর। সেই দোসররা সাংবাদিকদের মধ্যে বিভাজন তৈরি করেছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর সাংবাদিকরা এখনো পরিকল্পিতভাবে অপতথ্য প্রচার করছে।

–

তিনি বলেন, শেখ মুজিব গণতন্ত্র হরণ করে দেশে যে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছিল, সেটি আড়াল করতে দেশের সব মিডিয়া বন্ধ করে তাঁবেদার চারটি সংবাদপত্র সচল রেখেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। একই সাথে তিনি বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন। এরপর বেগম খালেদা জিয়া জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিষ্ঠা করেন। দেশের গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের অবদান রয়েছে। আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকসহ সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অধ্যাপক নার্গিস বেগম।

–

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইবাদত খান, বাংলাদেশ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সম্পাদক রাজিব মাহমুদ, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক –

–

আনোয়ারুল কবির নান্টু, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর বাবু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাঈফ, সাইফুল ইসলাম সজল, তৌহিদ জামান, এম আইউব প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমাজ জাগরণ গণমত- সজাগ এর সভাপতি সাংবাদিক এস এম সোহেল। সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় লাইটার মেকার থেকে স্বর্ণ ব্যবসায়ী বুরোজ আলী, ধাদন ব্যবসা নিয়ে নানা অভিযোগ

error: Content is protected !!

হাসিনার সুবিধাভোগী সাংবাদিকরা এখনো পরিকল্পিতভাবে অপতথ্য প্রচার করছেঃ নার্গিস বেগম

আপডেট টাইম : ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
মোঃ নূর-ই-আলম (কাজী নূর), যশোর জেলা প্রতিনিধি :